দৈনন্দিনবাজারের তালিকা ছোট, বাড়ছে ভোক্তাঋণ: বাড়তি খরচ সামলাতে যা করছে পরিবারগুলো
নিত্যপণ্য ও জ্বালানির বাড়তি দামে অনেক পরিবার মাছ-মাংস কমিয়ে ডিম বা ডালে যাচ্ছে, আর এপ্রিল-জুন তিন মাসে দেশে ভোক্তাঋণ বেড়েছে ৫ হাজার ৩৬৪ কোটি টাকা।
দৈনন্দিননিত্যপণ্য ও জ্বালানির বাড়তি দামে অনেক পরিবার মাছ-মাংস কমিয়ে ডিম বা ডালে যাচ্ছে, আর এপ্রিল-জুন তিন মাসে দেশে ভোক্তাঋণ বেড়েছে ৫ হাজার ৩৬৪ কোটি টাকা।
গ্যাস সংকটে ছয় মাস বন্ধের পর ১৫ সেপ্টেম্বর চালু হয়ে দুই দিনের মাথায় আবার বন্ধ হয়েছিল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার; মঙ্গলবার বিকেলে কারখানাটি উৎপাদনে ফিরেছে।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত বিস্কুটের লেবেলে তথ্য গোপন, নোংরা কারখানা এবং কাঁচা-রান্না খাবার একই ফ্রিজে রাখার দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।
দুটি দরপত্রের সময় শেষ হলেও কোনো ঠিকাদার অংশ নেননি; ঠিকাদারদের অভিযোগ, একটি প্রভাবশালী গোষ্ঠী ভয় দেখিয়ে অংশগ্রহণ ঠেকিয়েছে। পুনঃদরপত্রে সার সরবরাহ পিছিয়ে যাওয়ার আশঙ্কা।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার জানিয়েছেন, প্রায় এক লাখ কমিউনিটি স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা আছে, ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে।
লাইভস্টকগাইবান্ধার সুন্দরগঞ্জে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে মালিককে ১০ হাজার টাকা এবং প্রাণিসম্পদ দপ্তরের সনদ ছাড়া পশু জবাইয়ের দায়ে ছয় কসাইকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত; জব্দ মাংস মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
পরিবেশকুষ্টিয়া সদরের চৌড়হাসে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে নয়ন প্যাকেজিংকে এক লাখ টাকা জরিমানা, ৮৪৫ কেজি পলিথিন জব্দ ও কারখানার কার্যক্রম বন্ধ করেছে পরিবেশ অধিদপ্তর।
কিশোরগঞ্জের মিঠামইনে কৃষকদের জন্য বরাদ্দ ভর্তুকির ইউরিয়া সার দুটি ট্রলিতে করে অনুমতি ছাড়া অন্য ইউনিয়নে নেওয়ার সময় ১১১ বস্তাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ; অনুমোদিত ডিলারসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
রাজিবপুরের কোদালকাঠি ও মোহনগঞ্জ ইউনিয়নে উঁচু পিলারের ওপর ১২টি বন্যা সহনশীল ঘর বানিয়েছে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট; ১০টিতে পরিবারগুলো উঠেছে, দুটির কাজ চলছে।
গ্যালারিআধুনিক সেলুনের ভিড়েও টিকে আছেন ভ্রাম্যমাণ নরসুন্দরেরা; ঢাকার কেরাণীগঞ্জের আগানগরে বুড়িগঙ্গার পাশে সড়কের ধারে বসা জনা দশেক নরসুন্দরের কাছে কম খরচে চুল-দাড়ি কাটাতে আসেন অনেকে।
গত মৌসুমের লোকসান কাটাতে দিনাজপুরের ফুলবাড়ীতে স্টারিক, রোমানাসহ আগাম জাতের আলু রোপণ চলছে; ইজারা, বীজ ও সারে খরচ বেড়েছে।
গবেষক ও পরিবেশকর্মী পাভেল পার্থ লিখেছেন, ১৯৮৯ থেকে ২০২৪ সালে কক্সবাজারের ১ হাজার ৮৫ হেক্টর ভূমি সাগরে বিলীন হয়েছে; বালিয়াড়ি, এর গাছপালা আর রাখাইনদের লোকায়ত জ্ঞানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিলেই ভাঙন ঠেকানো সম্ভব।
স্বাস্থ্যজানুয়ারি থেকে আগস্টের তথ্য বলছে, রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাসে গড়ে প্রায় ৬৯৪ জন, দিনে গড়ে ২৩ জন মারা গেছেন; ২৫ থেকে ৪৫ বছর বয়সীদের মধ্যেও হার্ট অ্যাটাক বাড়ছে।