সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৮ নভেম্বর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭০%বাতাস ৫ কিমি/ঘ

জাবি ক্যাম্পাসে প্রথমবার দেখা মিলল বিপন্ন যশোরের হনুমানের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো দেখা গেছে নর্দার্ন প্লেইন্স ল্যাঙ্গুর বা যশোরের হনুমান। বিশেষজ্ঞদের ধারণা, ফলবাহী কোনো ট্রাকে চড়ে প্রাণীটি এসেছে; জাতীয় লাল তালিকায় প্রজাতিটি বিপন্ন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে প্রথমবারের মতো দেখা মিলেছে নর্দার্ন প্লেইন্স ল্যাঙ্গুর বা যশোরের হনুমানের।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টারের (ডব্লিউআরসি) কাছে প্রাণীটিকে দেখতে পান কয়েকজন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী শাহাদাত হোসাইন সুমন জানান, দুপুর ১২টার দিকে তিনি ও তার কয়েকজন বন্ধু ডব্লিউআরসি হয়ে মনপুরা এলাকার দিকে যাচ্ছিলেন। এ সময় তারা প্রাণীটিকে দেখতে পান এবং ভিডিও ধারণ করেন।

জাবির প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনিরুল এইচ. খান বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এর আগে কখনো ল্যাঙ্গুর বা হনুমান দেখা যাওয়ার তথ্য নেই। তবে মাঝে মাঝে বানর দেখা যায়। প্রাণীটি নর্দার্ন প্লেইন্স ল্যাঙ্গুর (Semnopithecus entellus), যা বাংলাদেশে যশোরের হনুমান নামে পরিচিত।

তিনি বলেন, বাংলাদেশে ল্যাঙ্গুরের তিনটি প্রজাতি রয়েছে। যশোরের হনুমান মূলত মানুষের বসতিপূর্ণ এলাকায় বসবাস করে। বৃহত্তর যশোরের কেশবপুর ও মনিরামপুর উপজেলায় এ প্রজাতির বেশি দেখা মেলে। খাবারের জন্য এরা মানুষের ফেলে দেওয়া খাবার, ফলমূল ও কৃষিজ ফসলের ওপর নির্ভর করে।

প্রাণীটি কীভাবে জাবি ক্যাম্পাসে এসেছে, সে বিষয়ে অধ্যাপক মনিরুল ধারণা করেন, খাবার বা ফলবাহী কোনো ট্রাকে উঠে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এটি বিশ্ববিদ্যালয় এলাকায় এসে থাকতে পারে। এ ধরনের ল্যাঙ্গুর অনেক সময় চলন্ত ট্রাকে উঠে দূরবর্তী এলাকায় চলে যায়। সম্প্রতি মোংলাতেও এ প্রজাতির একটি ল্যাঙ্গুর দেখা গেছে, যেখানে আগে এর উপস্থিতির কোনো রেকর্ড ছিল না।

বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, নর্দার্ন প্লেইন্স ল্যাঙ্গুর বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যশোর জেলার কেশবপুর ও মনিরামপুর এলাকায় বেশি দেখা যায়। বাংলাদেশের জাতীয় লাল তালিকায় (National Red List) এ প্রজাতিকে বিপন্ন (Endangered) হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। আবাসস্থল ধ্বংস, খাদ্যসংকট ও মানুষের সঙ্গে সংঘাত এদের টিকে থাকার প্রধান হুমকি।

জাবির প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টারের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ড. মো. কামরুল হাসান বলেন, প্রাণীটি বন্যপ্রাণী হওয়ায় সেটিকে উদ্ধারের চেষ্টা করা হবে। এ জন্য তিনি তার দলকে নির্ধারিত এলাকায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে প্রাণীটিকে খুঁজে উদ্ধারের নির্দেশ দিয়েছেন।

প্রতিবেদন: মো. রকিব হাসান প্রান্ত, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাগো নিউজ ২৪।

সূত্র: জাগো নিউজ ২৪

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

শব্দদূষণে বদলে যাচ্ছে প্রাণীর আচরণ, কোলাহলের এলাকায় প্রাণী ৩৭ শতাংশ কমপরিবেশ

শব্দদূষণে বদলে যাচ্ছে প্রাণীর আচরণ, কোলাহলের এলাকায় প্রাণী ৩৭ শতাংশ কম

সায়েন্স সাময়িকীতে প্রকাশিত কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্টের গবেষণায় ১৭৭ প্রজাতির ওপর ২১৪টি পরীক্ষার তথ্য বিশ্লেষণে দেখা গেছে, প্রায় ৮০ শতাংশ প্রজাতির শরীর বা আচরণ বদলেছে; শব্দপূর্ণ এলাকায় প্রাণীর ঘনত্ব প্রায় ৩৭ শতাংশ কম।

ডেইলি বাংলাদেশ৮ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
কাপ্তাই জাতীয় উদ্যানে খাবার কমছে, লোকালয়ে নামছে হাতির পালপরিবেশ

কাপ্তাই জাতীয় উদ্যানে খাবার কমছে, লোকালয়ে নামছে হাতির পাল

রোগে বাঁশ ও ঝোপঝাড় কমে যাওয়া আর মানুষের লতাপাতা সংগ্রহে রাঙ্গামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে প্রায় ৪০ থেকে ৪৫টি এশীয় হাতির খাবারে টান পড়েছে; খাবারের খোঁজে রাতে লোকালয়ে নামছে তারা, বাড়ছে সংঘাতের ঝুঁকি।

দ্য ডেইলি স্টার৮ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
এডিসের প্রজননস্থল খুঁজবে শিক্ষার্থীরা: ‘ডেঙ্গু অ্যাম্বাসেডর’ কর্মসূচি শুরুস্বাস্থ্য

এডিসের প্রজননস্থল খুঁজবে শিক্ষার্থীরা: ‘ডেঙ্গু অ্যাম্বাসেডর’ কর্মসূচি শুরু

ডেঙ্গু প্রিভেনশন ফাউন্ডেশন বাংলাদেশ স্কুলশিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে বাড়ি, স্কুল আর পাড়ায় এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংসের দায়িত্ব দিচ্ছে; হাউস, কনটেইনার ও ব্রেটো ইনডেক্সে ফল মাপা হবে।

সমকাল৮ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)