সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ অক্টোবর ২০২৬
ঢাকা৩৫°পরিষ্কার আকাশআর্দ্রতা ৪৩%বাতাস ৯ কিমি/ঘ

পড়ুন ও শেয়ার করুন

ব্যক্তিগত প্রয়োজনে পড়া ও লিংক শেয়ার করা সম্পূর্ণ উন্মুক্ত।

পুরো লেখা কপি নয়

অন্য কোথাও পুনঃপ্রকাশে লিখিত অনুমতি লাগবে।

মন্তব্যে শালীনতা

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়।

ভুল হলে জানান

যাচাই করে দ্রুত সংশোধন করা হয়।

১শর্তাবলি গ্রহণ

দা এগ্রো নিউজের দুটি ওয়েবসাইট — theagronews.com ও agronewstoday.com — আমাদের নিউজলেটার ও সামাজিক মাধ্যমের পাতা ব্যবহার করলে আপনি এই শর্তাবলি মেনে নিচ্ছেন বলে গণ্য হবে। সাইট দুটি ফিশ এক্সপার্ট লিমিটেড পরিচালনা করে। আমাদের গোপনীয়তা নীতি এই শর্তাবলির অংশ। শর্তে রাজি না হলে অনুগ্রহ করে সাইট ব্যবহার করবেন না।

২মেধাস্বত্ব

সাইটের প্রতিবেদন, শিরোনাম, লোগো, নকশা, গ্রাফিক ও নিজস্ব ছবি-ভিডিওর স্বত্ব দা এগ্রো নিউজের। যেসব লেখা, ছবি বা তথ্য অন্য প্রতিষ্ঠান, সংবাদমাধ্যম বা আলোকচিত্রীর নামে প্রকাশিত, সেগুলোর স্বত্ব তাঁদের; সেগুলো তাঁদের শর্ত বা লাইসেন্স অনুযায়ী ব্যবহৃত হয়।

৩কনটেন্ট যেভাবে ব্যবহার করবেন

  • ব্যক্তিগত ও অবাণিজ্যিক প্রয়োজনে পড়া, প্রিন্ট করা ও সংরক্ষণ করা যাবে।
  • প্রতিবেদনের লিংক ও শেয়ার বোতাম দিয়ে যেকোনো জায়গায় শেয়ার করা যাবে।
  • উৎস হিসেবে “দা এগ্রো নিউজ” নাম ও মূল প্রতিবেদনের লিংক দিয়ে কয়েক লাইনের উদ্ধৃতি ব্যবহার করা যাবে।
  • পুরো প্রতিবেদন, ছবি বা ভিডিও অন্য ওয়েবসাইট, পত্রিকা, চ্যানেল বা সামাজিক মাধ্যমের পাতায় পুনঃপ্রকাশ, পরিবর্তন বা বাণিজ্যিক ব্যবহার করতে আমাদের লিখিত অনুমতি লাগবে।
  • স্বয়ংক্রিয় পদ্ধতিতে (স্ক্র্যাপার, বট) কনটেন্ট সংগ্রহ, সাইটের নিরাপত্তা ভাঙার চেষ্টা বা সাইটের স্বাভাবিক কাজে বাধা দেওয়া নিষিদ্ধ।
  • আমাদের নাম বা লোগো এমনভাবে ব্যবহার করা যাবে না যাতে মনে হয় আমরা কোনো দল, প্রতিষ্ঠান, পণ্য বা মতের সঙ্গে যুক্ত বা তার সমর্থক।

৪মন্তব্য প্রকাশের নীতিমালা

পাঠকের মন্তব্য আমাদের মডারেটর যাচাই করার পর প্রকাশিত হয়। নিচের যেকোনো ধরনের মন্তব্য প্রকাশ করা হবে না:

  • বাংলাদেশের প্রচলিত আইনবিরোধী মন্তব্য।
  • গালিগালাজ, অশালীন, মানহানিকর বা ব্যক্তিগত আক্রমণমূলক মন্তব্য।
  • ধর্ম, জাতি, লিঙ্গ, সম্প্রদায় বা কোনো গোষ্ঠীর প্রতি বিদ্বেষ বা সহিংসতা ছড়ায় এমন মন্তব্য।
  • হুমকি, হয়রানি বা কারও ব্যক্তিগত তথ্য প্রকাশ।
  • বিজ্ঞাপন, স্প্যাম, অপ্রাসঙ্গিক লিংক বা বিভ্রান্তিকর তথ্য।

মন্তব্যের দায় মন্তব্যকারীর নিজের; মন্তব্য দা এগ্রো নিউজের মত নয়। মন্তব্য করলে আপনি তা আমাদের সাইটে প্রকাশের অনুমতি দিচ্ছেন। যেকোনো মন্তব্য প্রকাশ না করা, সংক্ষেপ করা বা পরে সরিয়ে ফেলার অধিকার আমাদের আছে।

৫আপনার পাঠানো খবর, ছবি ও ভিডিও

আপনি খবর, তথ্য, ছবি বা ভিডিও পাঠালে নিশ্চিত করছেন যে সেটি আপনার নিজের অথবা পাঠানোর অধিকার আপনার আছে। আমরা তা যাচাই, সম্পাদনা ও প্রকাশ করতে পারি; প্রকাশ করলে আপনার নাম উল্লেখ করা হবে, যদি না আপনি পরিচয় গোপন রাখতে বলেন। পাঠানো সবকিছু প্রকাশ করা হবে — এমন নিশ্চয়তা নেই।

৬সূত্র ও তথ্যের নির্ভুলতা

প্রতিটি প্রতিবেদনে সূত্রের নাম থাকে; দেশি-বিদেশি সংবাদমাধ্যম ও প্রতিষ্ঠানের খবর তাদের স্বীকৃতি দিয়ে প্রকাশ করা হয়। আমরা সঠিক তথ্য দিতে সর্বোচ্চ চেষ্টা করি, তবে সব তথ্যের পূর্ণতা ও নির্ভুলতার নিশ্চয়তা দিতে পারি না।

বাজারদর (কৃষি বিপণন অধিদপ্তর), সারের দাম ও আবহাওয়া (MET Norway) তথ্য হিসেবে দেওয়া হয়। কেনাবেচা, চাষাবাদ বা বিনিয়োগের সিদ্ধান্তের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা বিশেষজ্ঞের সঙ্গে মিলিয়ে নিন। কৃষি পরামর্শমূলক লেখা স্থানীয় কৃষি কর্মকর্তার পরামর্শের বিকল্প নয়।

আমাদের সাংবাদিকতার নীতি ও মূল্যবোধ দেখুন আমাদের কথা পাতায়।

৭সংশোধন নীতিমালা

কোনো প্রতিবেদনে তথ্যগত ভুল ধরা পড়লে যাচাই করে দ্রুত সংশোধন করা হয়। গুরুত্বপূর্ণ সংশোধন হলে প্রতিবেদনে তা উল্লেখ করা হয়; সাধারণ বানান বা টাইপের ভুল নিঃশব্দে ঠিক করা হয়। ভুল চোখে পড়লে প্রতিবেদনের লিংকসহ আমাদের জানান।

৮বিজ্ঞাপন ও স্পনসরড কনটেন্ট

সাইটের বিজ্ঞাপন গুগল অ্যাডসেন্সসহ বিভিন্ন বিজ্ঞাপনদাতার। বিজ্ঞাপনের বক্তব্য, পণ্য বা সেবার দায় বিজ্ঞাপনদাতার; বিজ্ঞাপন প্রকাশ মানে আমাদের সমর্থন নয়। স্পনসরড প্রতিবেদন সংবাদ থেকে আলাদা এবং “প্রদত্ত” হিসেবে চিহ্নিত থাকে। বিজ্ঞাপনদাতারা কীভাবে তথ্য ব্যবহার করে, তা আমাদের গোপনীয়তা নীতিতে বলা আছে।

১০সেবার প্রাপ্যতা ও দায়সীমা

  • সাইট সবসময় নিরবচ্ছিন্ন, ত্রুটিমুক্ত বা ভাইরাসমুক্ত থাকবে — এমন নিশ্চয়তা দেওয়া যায় না; রক্ষণাবেক্ষণ বা আমাদের নিয়ন্ত্রণের বাইরের কারণে সেবা সাময়িক বন্ধ থাকতে পারে।
  • সাইটের তথ্য ব্যবহারের ফলে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ক্ষতির দায় দা এগ্রো নিউজ বহন করবে না।
  • নিজের ডিভাইস সুরক্ষিত রাখতে হালনাগাদ ব্রাউজার ও নিরাপত্তা সফটওয়্যার ব্যবহার করুন।

১১কনটেন্ট সরানো

পূর্ব নোটিশ ছাড়াই যেকোনো প্রতিবেদন, ছবি, মন্তব্য বা অন্য কনটেন্ট সম্পাদনা, হালনাগাদ বা সরিয়ে ফেলার অধিকার দা এগ্রো নিউজ সংরক্ষণ করে।

১২ভুয়া সাইট ও পাতা থেকে সাবধান

দা এগ্রো নিউজের অফিশিয়াল ওয়েবসাইট শুধু theagronews.com ও agronewstoday.com। আমাদের অফিশিয়াল সামাজিক মাধ্যম: facebook.com/theagronews, youtube.com/c/TheAgroNews, twitter.com/The_AgroNews, instagram.com/theagronews, linkedin.com/company/agronewstoday, pinterest.com/theagronews। আমাদের নাম, লোগো বা সংবাদ ব্যবহার করা অন্য কোনো সাইট, পাতা বা অ্যাকাউন্টের কনটেন্টের দায় আমাদের নয়। এমন কিছু চোখে পড়লে আমাদের জানান।

১৩প্রযোজ্য আইন

এই শর্তাবলি বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত ও ব্যাখ্যা করা হবে। এ-সংক্রান্ত যেকোনো বিরোধ বাংলাদেশের আদালতের এখতিয়ারভুক্ত।

১৪শর্তাবলির পরিবর্তন

দা এগ্রো নিউজ যেকোনো সময় এই শর্তাবলি পরিবর্তন করতে পারে। পরিবর্তিত শর্ত এই পাতায় প্রকাশিত হবে এবং ওপরের তারিখ বদলে যাবে; এরপর সাইট ব্যবহার করলে পরিবর্তিত শর্ত মেনে নিয়েছেন বলে গণ্য হবে।