সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°মেঘলাআর্দ্রতা ৫৭%বাতাস ৪ কিমি/ঘ

লিংকসহ লিখুন

কোন প্রতিবেদন, কোন তথ্য ভুল, সঠিক তথ্য কী।

যাচাই আগে

মূল সূত্রের সঙ্গে মিলিয়ে তবেই বদল।

খোলাখুলি সংশোধন

তথ্যগত সংশোধনের নোট প্রতিবেদনেই থাকে।

প্রতিবাদের সুযোগ

যাঁদের নিয়ে খবর, তাঁদের বক্তব্য দেখা হয়।

১ভুল কীভাবে জানাবেন

news@theagronews.com ঠিকানায় লিখুন। সঙ্গে দিন:

  • প্রতিবেদনের লিংক;
  • কোন তথ্যটি ভুল;
  • সঠিক তথ্য কী, এবং সম্ভব হলে তার প্রমাণ বা সূত্র।

২আমরা যা করি

ডেস্ক প্রতিবেদনটি মূল সূত্রের সঙ্গে মিলিয়ে দেখে। অন্য সংবাদমাধ্যমের খবর হলে সেই মূল প্রতিবেদনও দেখা হয়; ভুলটি মূল প্রতিবেদনেই থাকলে তা সংশোধন করে সংবাদমাধ্যমটিকেও জানানো হয়। ভুল প্রমাণিত হলে দ্রুত প্রতিবেদন ঠিক করা হয়, এবং যিনি জানিয়েছেন তাঁকে উত্তর দেওয়া হয়।

৩সংশোধন যেভাবে দেখানো হয়

  • তথ্যগত ভুল (সংখ্যা, নাম, স্থান, তারিখ, উদ্ধৃতি): প্রতিবেদনের শেষে তারিখসহ একটি সংশোধনী নোট যোগ করা হয়, কী বদলানো হয়েছে তা জানিয়ে।
  • বানান, টাইপ বা ভাষার ছোট ভুল: নোট ছাড়াই ঠিক করা হয়।
  • শিরোনাম ভুল অর্থ দিলে শিরোনামও বদলানো হয় এবং নোটে তা উল্লেখ থাকে।
  • প্রতিবেদন দুই সংস্করণে থাকলে দুটিতেই সংশোধন করা হয়।

৪প্রতিবাদ ও বক্তব্য

কোনো প্রতিবেদনে যাঁদের কথা বলা হয়েছে, তাঁরা প্রতিবাদ বা নিজেদের বক্তব্য পাঠাতে পারেন। যৌক্তিক প্রতিবাদ প্রতিবেদনে যোগ করা হয় বা আলাদা করে প্রকাশ করা হয়।

৫প্রতিবেদন সরানোর অনুরোধ

সঠিক প্রতিবেদন সাধারণত সরানো হয় না। তবে ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকি, আইনি কারণ, বা পুরোনো খবরে কারও অন্যায্য ক্ষতি হলে অনুরোধ বিবেচনা করা হয়। কারণসহ প্রতিবেদনের লিংক পাঠান।