১এই নীতি কীসের জন্য
এই গোপনীয়তা নীতি দা এগ্রো নিউজের দুটি ওয়েবসাইট — theagronews.com ও agronewstoday.com — এবং আমাদের ইমেইল নিউজলেটারের জন্য প্রযোজ্য। সাইট দুটি ফিশ এক্সপার্ট লিমিটেড পরিচালনা করে। এখানে বলা হয়েছে আমরা কী তথ্য সংগ্রহ করি, কেন করি, কার সঙ্গে ভাগ করি এবং এ বিষয়ে আপনি কী করতে পারেন।
২আমরা কী তথ্য সংগ্রহ করি
শুধু খবর পড়লে আমরা আপনার কাছ থেকে কোনো ব্যক্তিগত তথ্য চাই না। আপনি নিজে যা দেন এবং সাইট চালাতে যা প্রয়োজন, কেবল সেটুকুই সংগ্রহ করা হয়:
- মন্তব্য: মন্তব্য করলে আপনার দেওয়া নাম ও মন্তব্যের লেখা, এবং অপব্যবহার ও স্প্যাম ঠেকাতে আপনার আইপি ঠিকানা সংরক্ষিত হয়। মন্তব্য প্রকাশের আগে আমাদের মডারেটর তা যাচাই করেন; প্রকাশিত মন্তব্যে শুধু নাম ও লেখা দেখা যায়।
- নিউজলেটার: নিউজলেটারে যুক্ত হলে আপনার নাম ও ইমেইল ঠিকানা সংরক্ষিত হয়।
- ইমেইল: আমাদের কোনো ডেস্কে ইমেইল করলে আপনার ইমেইল ঠিকানা ও বার্তা আমাদের কাছে থাকে।
- পাঠসংখ্যা: কোনো প্রতিবেদন পড়া হলে আমরা শুধু গুনে রাখি যে প্রতিবেদনটি একবার পড়া হয়েছে — কে পড়েছেন তা নয়। “সর্বাধিক পঠিত” তালিকা এই গণনা থেকেই তৈরি।
- সার্ভার লগ: অন্য সব ওয়েবসাইটের মতো আমাদের সার্ভারও প্রতিটি অনুরোধের আইপি ঠিকানা, ব্রাউজারের ধরন ও সময় স্বয়ংক্রিয়ভাবে লগে রাখে। এগুলো নিরাপত্তা ও ত্রুটি সমাধানে ব্যবহৃত হয় এবং নিয়মিত মুছে ফেলা হয়।
৩অবস্থান (আমার এলাকা)
আবহাওয়া ও বাজারদরের “আমার এলাকা” বোতামে চাপ দিলে তবেই আপনার ব্রাউজার অবস্থান জানার অনুমতি চায় — পাতা খোলার সময় নয়। অনুমতি দিলে আপনার ফোন বা কম্পিউটারেই হিসাব করা হয় কোন জেলা সবচেয়ে কাছে, এবং শুধু সেই জেলার আবহাওয়া ও দাম আনা হয়। আপনার অবস্থান আমাদের সার্ভারে পাঠানো বা সংরক্ষণ করা হয় না।
আপনি একবার অনুমতি দিয়েছেন — শুধু এই তথ্যটুকু আপনার ডিভাইসের ব্রাউজারে (লোকাল স্টোরেজে) মনে রাখা হয়, যাতে বারবার জিজ্ঞেস করতে না হয়। ব্রাউজারের সেটিংস থেকে যেকোনো সময় অনুমতি তুলে নিতে পারেন।
৫অন্যান্য প্রতিষ্ঠানের সেবা
- ইউটিউব: ভিডিও চালানো হয় ইউটিউবের গোপনীয়তা-উন্নত (youtube-nocookie.com) প্লেয়ারে; ভিডিও চালু করলে ইউটিউবের নিজস্ব নীতি প্রযোজ্য হয়।
- শেয়ার বোতাম: ফেসবুক, এক্স, হোয়াটসঅ্যাপ, লিংকডইন ও পিন্টারেস্টের শেয়ার বোতাম সাধারণ লিংক মাত্র — চাপ না দেওয়া পর্যন্ত ওই প্রতিষ্ঠানগুলো কিছুই জানে না। চাপ দিলে সেই প্ল্যাটফর্মের নীতি প্রযোজ্য।
- সামাজিক মাধ্যম: আমাদের ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, লিংকডইন ও পিন্টারেস্ট পাতায় আপনার কার্যকলাপ ওই প্ল্যাটফর্মের নীতির অধীন।
- হোস্টিং: সাইট দুটি অ্যামাজন ওয়েব সার্ভিসেসের (AWS) সার্ভারে চলে।
৬তথ্য কীভাবে ব্যবহার করি
- মন্তব্য প্রকাশ ও মডারেশন, এবং স্প্যাম ও অপব্যবহার ঠেকাতে।
- নিউজলেটার পাঠাতে।
- আপনার ইমেইলের উত্তর দিতে এবং পাঠানো খবর বা সংশোধন যাচাই করতে।
- সাইট নিরাপদ ও সচল রাখতে।
আমরা আপনার ব্যক্তিগত তথ্য বিক্রি বা ভাড়া দিই না। আইনের বাধ্যবাধকতা ছাড়া তা অন্য কাউকে দেওয়া হয় না।
৭কত দিন রাখি
- মন্তব্য: প্রকাশিত থাকা পর্যন্ত; প্রত্যাখ্যাত বা স্প্যাম মন্তব্য মডারেশনের প্রয়োজনে।
- নিউজলেটার: যত দিন আপনি যুক্ত থাকেন।
- সার্ভার লগ: অল্প সময়ের জন্য, এরপর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়।
৮আপনার অধিকার ও করণীয়
- আপনার মন্তব্য বা নিউজলেটারের তথ্য দেখতে, সংশোধন করতে বা মুছে ফেলতে বলতে পারেন।
- নিউজলেটার বন্ধ করতে যেকোনো সংখ্যার উত্তরে জানালেই হবে।
- অবস্থানের অনুমতি ও কুকি আপনার ব্রাউজারের সেটিংস থেকে নিয়ন্ত্রণ করতে পারেন।
যেকোনো অনুরোধ পাঠান news@theagronews.com ঠিকানায়; বিষয়ের ঘরে “গোপনীয়তা” লিখুন।
৯শিশুদের তথ্য
আমাদের সাইট সাধারণ পাঠকের জন্য। আমরা জেনেশুনে শিশুদের কাছ থেকে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি না। কোনো শিশুর তথ্য আমাদের কাছে আছে বলে মনে হলে জানান, আমরা তা মুছে ফেলব।
১০নিরাপত্তা
দুটি সাইটই এনক্রিপ্টেড সংযোগে (HTTPS) চলে। আপনার তথ্য শুধু সংশ্লিষ্ট কাজের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা দেখতে পারেন। তবে ইন্টারনেটে কোনো ব্যবস্থাই শতভাগ নিরাপদ নয়।
১১নীতির পরিবর্তন
এই নীতি বদলালে পরিবর্তিত নীতি এই পাতায় প্রকাশ করা হবে এবং ওপরের “সর্বশেষ হালনাগাদ” তারিখ বদলে দেওয়া হবে।
