হেমন্তের কুয়াশাচ্ছন্ন সকালে মাছ ধরতে কাপ্তাই হ্রদে নেমেছেন এক জেলে। লেমুছড়ি, রাঙামাটি, ৫ নভেম্বর। আলোকচিত্রী: সুপ্রিয় চাকমা।
একই হ্রদের আসামবস্তি সেতু এলাকায় কচুরিপানায় পানি ঢেকে গেছে, তাই জাল ফেলতে পারছেন না জেলেরা। রাঙামাটি, ৫ নভেম্বর। আলোকচিত্রী: সুপ্রিয় চাকমা।
বাড়ির আঙিনায় ফুটেছে পেস্তা জবা। রণতিথা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৫ নভেম্বর। আলোকচিত্রী: সাজেদুল আলম।
সবুজ পাতার মাঝে জবা ফুলে বসেছে রঙিন প্রজাপতি। আলী আমজাদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ, মৌলভীবাজার, ৪ নভেম্বর। ছবি: প্রথম আলো।
পাইকারি বাজারে শীতের সবজির সরবরাহ বেড়েছে, প্রতি কেজি বাঁধাকপি ১৫ টাকা। নতুনবাজার, বিরামপুর, দিনাজপুর, ৫ নভেম্বর। আলোকচিত্রী: নূরে আলম সিদ্দিকী।
মধুপুর থেকে আসা আনারস আড়ত থেকে কিনে খুচরা বিক্রির জন্য ভ্যানে তুলেছেন এক বিক্রেতা। ফজলুল হক অ্যাভিনিউ, বরিশাল, ৫ নভেম্বর। আলোকচিত্রী: সাইয়ান।
মাঠ থেকে গবাদিপশুর জন্য ঘাস কেটে বাড়ি ফিরছেন এক কৃষক। দাউদকান্দি, কুমিল্লা, ৫ নভেম্বর। আলোকচিত্রী: আবদুর রহমান ঢালী।
ঘন কুয়াশায় ঝুঁকি নিয়ে নিষিদ্ধ ভটভটিতে গরু নিয়ে হাটে যাচ্ছেন ব্যবসায়ীরা। বেতারপাড়া, রংপুর-দিনাজপুর মহাসড়ক, ৫ নভেম্বর। আলোকচিত্রী: মঈনুল ইসলাম।
কাঁঠালগাছের ডালে বসে আছে কালোমাথা বেনেবউ পাখি। কেওয়া, শ্রীপুর, গাজীপুর, ৫ নভেম্বর। আলোকচিত্রী: সাদিক মৃধা।
টিনের তৈরি ভেলায় ভেসে বড়শিতে মাছ ধরছেন এক ব্যক্তি। ভুবনেশ্বর নদ, মুন্সিডাঙ্গী, ফরিদপুর, ৫ নভেম্বর। আলোকচিত্রী: আলীমুজ্জামান।
আশপাশ থেকে আবর্জনা ফেলে কীর্তনখোলার পানি দূষিত করছেন স্থানীয় লোকজন। বালুরঘাট, বরিশাল, ৫ নভেম্বর। আলোকচিত্রী: সাইয়ান।
ছবিগুলো প্রথম আলোর একঝলক (৫ নভেম্বর ২০২৬) থেকে, ক্যাপশন নতুন করে লেখা। মূল ছবি দেখতে উৎস লিংকে যান।
ছবি: Tanvir Fuad / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: প্রথম আলো





মন্তব্য
(০)