৪ নভেম্বর প্রথম আলোর ‘একঝলক’ আয়োজনে প্রকাশিত ছবিগুলোর মধ্যে কৃষি ও প্রকৃতির ছবিগুলো নিয়ে এই ছবির গল্প। ছবিগুলো ৩ ও ৪ নভেম্বর দেশের বিভিন্ন জেলা থেকে তোলা।
ফরিদপুরের ধোপাকান্দিতে এক বিঘা জমিতে ঢ্যাঁড়স করেছেন কৃষক সিরাজ শেখ, ভালো ফলন হওয়ায় বিক্রি শুরু করেছেন। সিরাজগঞ্জের রায়গঞ্জের ষোলমাইলে চারদিকে লাল রং ছড়িয়ে ফুটেছে কলাবতী ফুল।
খুলনার ডুমুরিয়ার গুটুদিয়ায় বিল থেকে শাপলা তুলে বাড়ি ফিরছে দুই শিশু, আর ঘেরের বাঁশের বেষ্টনীর ওপর বিশ্রাম নিচ্ছে একটি পানকৌড়ি। বরিশালের টুঙ্গিবাড়িয়ায় মাছ শিকার শেষে ইঞ্জিনচালিত নৌকায় বাড়ি ফিরছেন জেলেরা। ফরিদপুরের বদরপুরে নিজের তৈরি বাঁশের ঝাঁকা ভ্যানে সাজিয়ে হাটে নিয়ে যাচ্ছেন এক কারিগর।
মূল আয়োজনের শ্রমিক-পুলিশ সংঘর্ষের ও অন্যান্য সংবাদচিত্র এখানে রাখা হয়নি।
ছবি: প্রথম আলোর আলোকচিত্রীরা
ছবি: Judgefloro / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: প্রথম আলো




মন্তব্য
(০)