সকালে নদীর ওপারে গাছপালার মাথায় সূর্য দেখা দিল গাঢ় লাল রূপে। ঘন কুয়াশা ও বাতাসে ভাসমান ধুলার স্তর ভেদ করে আসা আলোয় তার রং হয়েছিল টকটকে লাল। প্রথম আলোর আলোকচিত্রী সুপ্রিয় চাকমা ছবির গল্পে সেই দৃশ্য ধরে রেখেছেন।
সূর্য পুরোপুরি ওঠার পর নদীর শান্ত পানিতে পড়ে লাল প্রতিবিম্ব। তখন নৌকায় মাছ ধরছিলেন এক জেলে। কিছুক্ষণ পর সূর্য মেঘের আড়ালে গেলে লালচে আভা কমে ছড়িয়ে পড়ে সোনালি আলো। ধীরে ধীরে কুয়াশা কেটে দিনের স্বাভাবিক আলো ফুটে ওঠে।
ছবি: Ashikul Islam Anik / উইকিমিডিয়া কমন্স (CC BY 4.0)
সূত্র: প্রথম আলো



মন্তব্য
(০)