১৪ বছর প্রবাসে থেকে ফিরে ছাদে ফলের বাগান! নাখালপাড়ায় কামরুলের ছাদকৃষি
ঢাকার নাখালপাড়ার ঘনবসতিপূর্ণ এলাকায় ভবনের ছাদে গড়ে উঠেছে চমৎকার এক সবুজ পরিসর। ১৪ বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে বাবার স্মৃতি আর নিজের ভালোবাসায় ছাদকৃষি শুরু করেন কামরুল হোসেন খন্দকার।
ছয় তলা ভবনের প্রায় ১০০০ বর্গফুট ছাদে তিনি গড়ে তুলেছেন ৪০টিরও বেশি দেশি-বিদেশি ফলের বাগান, যার মধ্যে রয়েছে বারোমাসি আম, পেঁপে, মিষ্টি পেয়ারা, জাম্বুরা, কমলা, সফেদা ও আমড়াসহ নানা ফলমূল। পরিবারের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি তিনি এসব ফল বিলিয়ে দেন প্রতিবেশী ও ভাড়াটিয়াদের মাঝেও। নগর জীবনে পরিবেশের ভারসাম্য রক্ষা ও ছাদকে শীতল রাখতে এমন উদ্যোগ এক চমৎকার দৃষ্টান্ত।





মন্তব্য
(০)