প্রথম আলোর ছবির আয়োজনে উঠে এসেছে সিরাজগঞ্জের উল্লাপাড়ার চরবর্ধনগাছার শসার পাইকারি হাট। কাকডাকা ভোর থেকেই সেখানে খেত থেকে তোলা টাটকা শসা ধোয়া, স্তূপ করা আর বস্তায় ভরার কাজে ব্যস্ত থাকেন কৃষক ও ব্যবসায়ীরা, পাইকারদের হাঁকডাকে মুখর থাকে পুরো চত্বর।
স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার শসা ট্রাকে করে যাচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে। হাটে এখন প্রতি মণ শসা বিক্রি হচ্ছে ৯৫০ থেকে ১০০০ টাকায়। ছবিগুলো চরবর্ধনগাছার হাট ঘুরে তোলা।
ছবি: প্রথম আলোর আলোকচিত্রী
ছবি: Salim Khandoker / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
সূত্র: প্রথম আলো





মন্তব্য
(০)