সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৮ নভেম্বর ২০২৬
ঢাকা২৫°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮০%বাতাস ৭ কিমি/ঘ

রংপুরের পালিচড়া ভোরের হাটে কৃষকই বিক্রেতা, দামও ঠিক করেন নিজে

রংপুর সদরের সদ্যপুষ্করিণী ইউনিয়নের পালিচড়া হাটে ভোর থেকে কৃষকেরা সরাসরি সবজি বিক্রি করেন। ফড়িয়া নেই, তাই কৃষক ন্যায্য দাম পান আর ক্রেতা পান টাটকা সবজি।

রংপুরের পালিচড়া ভোরের হাটে কৃষকই বিক্রেতা, দামও ঠিক করেন নিজে
শাকসবজি

রংপুর সদর উপজেলার সদ্যপুষ্করিণী ইউনিয়নের পালিচড়া হাট এখন জমজমাট। প্রতিদিন ভোরের আলো ফুটতেই বসে এই সবজির হাট, স্থানীয়ভাবে যার নাম ‘ভোরের সবজি হাট’। কারও মাথায় সবজির ঝুড়ি, কারও ভ্যানে সাজানো টাটকা শাকসবজি।

এ হাটের বিশেষত্ব হলো, কৃষকের হাত থেকে সরাসরি সবজি কেনেন পাইকার ও খুচরা ক্রেতারা, মাঝখানে ফড়িয়া নেই। রংপুর সদর ও মিঠাপুকুর উপজেলার রানীপুকুর, ভেলু, পালিচড়া, কাটাবাড়ী, গোপালপুর, মাধবপুর, ফতেপুর, অযোদ্ধাপুরসহ আশপাশের গ্রাম থেকে প্রতিদিন নানা জাতের সবজি আসে। এখান থেকে সবজি যায় রংপুর শহর, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে।

কৃষি বিভাগ জানায়, রংপুর জেলায় এ বছর ১৭ হাজার ৯০০ হেক্টর জমিতে শীতকালীন শাকসবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যার মধ্যে প্রায় ৩ হাজার হেক্টরে আগাম সবজির আবাদ হয়েছে।

পালিচড়া গ্রামের কৃষক আবদুর রহিম হাটে লালশাক ও মিষ্টিকুমড়া বিক্রি করছিলেন। তিনি জানান, গ্রামের প্রায় সবাই সবজি চাষ করেন, ভোররাতে ক্ষেত থেকে তুলে সরাসরি হাটে আনেন, তাই দাম নিজেরাই ঠিক করতে পারেন। কাটাবাড়ী গ্রামের জসিম উদ্দিন তিন বিঘায় টমেটো ও বাঁধাকপি করেছেন। তাঁর কথায়, আগে পাইকাররা ক্ষেতে গিয়ে কম দামে কিনে বাইরে বেশি দামে বেচতেন, এখন বাজার দেখে দরদাম করে বিক্রি করা যায়।

ক্রেতারাও খুশি। রংপুর শহরের ধাপ এলাকার চাকরিজীবী আসাদুজ্জামান বলেন, ‘স্বাভাবিক দামে ক্ষেত থেকে সদ্য কেটে আনা টাটকা শাকসবজি পাওয়া যায়। তাই সপ্তাহে অন্তত দুদিন এই হাটে আসি।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের উপপরিচালক সাইফুল আলম জানান, রংপুর অঞ্চলে সবজি কেনাবেচার অন্যতম বড় মোকাম পালিচড়া হাট। কৃষক নিজে দাম যাচাই করে বিক্রি করতে পারছেন, ক্রেতাও সাশ্রয়ী দামে টাটকা সবজি পাচ্ছেন, তাই হাটটি দুই পক্ষের কাছেই আস্থার জায়গা হয়ে উঠেছে।

প্রতিবেদনটি কৃষি সময়ের রংপুর সংবাদদাতার।

ছবি: Masum-al-hasan / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)

সূত্র: কৃষি সময়

কৃষি সময়সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

মাংস নয়, এবার সবজির কোরমা: বরবটি, কুমড়া, ফুলকপিতে সহজ রেসিপিরান্নাবান্না

মাংস নয়, এবার সবজির কোরমা: বরবটি, কুমড়া, ফুলকপিতে সহজ রেসিপি

বাড়িতে যারা সবজি খেতে চায় না, তাদের জন্য কাজুবাদাম, টক দই আর গুঁড়া দুধে রাঁধা সবজির কোরমা। রেসিপি দিয়েছেন ‘পুঁচির মা’ নামে পরিচিত তাপসী দাস।

প্রথম আলো৯ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
অক্টোবরে নিত্যপণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ, মাছে সবচেয়ে বেশি ১১.৭২ শতাংশএগ্রোবিজ

অক্টোবরে নিত্যপণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ, মাছে সবচেয়ে বেশি ১১.৭২ শতাংশ

কনজুমারস ফোরামের হিসাবে অক্টোবরে ১৫টি নিত্যপণ্যের দাম গড়ে ৪.৩৯ শতাংশ বেড়েছে, মাছের দাম বেড়েছে ১১.৭২ শতাংশ। শীতের সবজি ওঠায় সবজির দাম ৩.১২ শতাংশ কমলেও বগুড়া-রংপুরের চাষিরা খরচ তুলতে পারছেন না।

ইত্তেফাক৮ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ছবিতে উল্লাপাড়ার চরবর্ধনগাছার শসার হাট, মণ ৯৫০ থেকে ১০০০ টাকাগ্যালারি

ছবিতে উল্লাপাড়ার চরবর্ধনগাছার শসার হাট, মণ ৯৫০ থেকে ১০০০ টাকা

সিরাজগঞ্জের উল্লাপাড়ার চরবর্ধনগাছায় ভোর থেকে জমে উঠছে শসার পাইকারি হাট; খেতের টাটকা শসা ধুয়ে, স্তূপ করে, বস্তায় ভরে ট্রাকে যাচ্ছে ঢাকাসহ দেশের নানা প্রান্তে।

প্রথম আলো৮ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)