সিরাজদীখানে ধলেশ্বরীর ভাঙনে বিলীন একটি ঘর, ঝুঁকিতে আরও ১৫ পরিবার
মুন্সীগঞ্জের সিরাজদীখানের বড় বর্তা গ্রামে ধলেশ্বরী নদীর তীব্র স্রোতে একটি বসতঘর নদীতে চলে গেছে; ভাঙনের মুখে আরও ১৫টি পরিবার, বালুবাহী বাল্কহেড চলাচলে ভাঙন বাড়ছে বলে অভিযোগ।
মুন্সীগঞ্জের সিরাজদীখানের বড় বর্তা গ্রামে ধলেশ্বরী নদীর তীব্র স্রোতে একটি বসতঘর নদীতে চলে গেছে; ভাঙনের মুখে আরও ১৫টি পরিবার, বালুবাহী বাল্কহেড চলাচলে ভাঙন বাড়ছে বলে অভিযোগ।
এগ্রোবিজভারতের অর্থ মন্ত্রণালয়ের গেজেটে বাংলাদেশি পাটপণ্যের অ্যান্টিডাম্পিং শুল্ক পুনর্বিন্যাস করা হয়েছে; তালিকার বাইরের প্রতিষ্ঠানের পাটের সুতায় টনপ্রতি ৪৪৫ ডলার, হেসিয়ানে ৮৮ ও বস্তায় ২৮৩ ডলার।
স্বাস্থ্য'জলাতঙ্ক দূরীকরণ, সবাই মিলে করণীয়' প্রতিপাদ্যে আজ পালিত হচ্ছে বিশ্ব জলাতঙ্ক দিবস; মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে প্রতিদিন গড়ে ৪০০ থেকে ৫০০ জন কামড় বা আঁচড়ের চিকিৎসা নিতে আসছেন।
খুলনার ডুমুরিয়ার গুটুদিয়া ইউনিয়নের তালিমুল ও খুদে খাল ভরাট করে সড়ক ও স্থাপনা হয়েছে; খননের তালিকা থেকে খাল দুটি বাদ পড়ায় কৃষিজমিতে জলাবদ্ধতার শঙ্কায় মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় ১১ কোটি টাকায় নির্মিত নেত্রকোনা পৌরসভার বর্জ্য শোধনাগার উদ্বোধনের পরদিন থেকে অচল; শহরের দৈনিক প্রায় ৪২ টন বর্জ্য যাচ্ছে উন্মুক্ত ভাগাড়ে, স্থাপনার ভেতরেই জমছে ময়লা।
জৈবগাইবান্ধার সাদুল্লাপুরে বছরে প্রায় ৪ লাখ ৪৭ হাজার টন গোবর হলেও প্রক্রিয়াজাত জৈব সার হচ্ছে মাত্র ৭০ হাজার টন; ঘাটতি মেটাতে বছরে বাড়তি ১,২০০ টন রাসায়নিক সার লাগছে, দাম প্রায় ২ কোটি ৭৯ লাখ টাকা।
মতামতবিশ্ব র্যাবিস দিবসে ভেটেরিনারি চিকিৎসক সাহাদাত হোসেন পারভেজ লিখেছেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের নতুন প্রকল্পকে ঘিরে স্বাস্থ্য বিভাগ, স্থানীয় সরকার ও গবেষকদের এক প্ল্যাটফর্মে আনলে ২০৩০ সালের মধ্যে কুকুরবাহিত জলাতঙ্কে মৃত্যু শূন্যে নামানো সম্ভব।
স্বাস্থ্য১৯২৮ সালে আলেকজান্ডার ফ্লেমিংয়ের পেনিসিলিন আবিষ্কার চিকিৎসায় বিপ্লব এনেছিল; আজ মানুষ, পশুপাখি ও মাছ চাষে যথেচ্ছ ব্যবহারে অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে পড়ছে, বাংলাদেশে সমস্যাটি আরও গভীর।
স্বাস্থ্যদেশের বিভিন্ন জেলার সরকারি হাসপাতালে জলাতঙ্কের টিকা ও ইমিউনোগ্লোবুলিনের সংকটে কামড়ের রোগীরা টিকার খোঁজে ঢাকায় আসছেন; মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের বহির্বিভাগে দিনে গড়ে প্রায় ১,২০০ রোগী, যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছে সংকট নেই।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফ্লুরোসেন্স ফিঙ্গারপ্রিন্টিং ও কেমোমেট্রিকস প্রযুক্তির দুটি গবেষণাগার চালু হয়েছে, যেখানে মাছ ও সামুদ্রিক খাদ্যের সতেজতা, ভেজাল ও মাইক্রোপ্লাস্টিক কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিটে শনাক্তের পদ্ধতি তৈরি হচ্ছে।
স্বাস্থ্যসিভাসুর ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. আহসানুল হক লিখেছেন, প্রাণীর সংস্পর্শে কাজ করা কর্মীদের জলাতঙ্কের ঝুঁকি বেশি; আগাম টিকা, সুরক্ষা সরঞ্জাম, কামড়ের পর দ্রুত ক্ষত ধোয়া ও কুকুরের টিকাদানই সুরক্ষা।
সিরাজগঞ্জ সদরের কাছে মহাসড়কের পাশের ছবের মোড় মাছ বাজার বসে ভোরে, শেষ হয় সকাল ৮টার মধ্যে। থালায় সাজানো দেশি ছোট মাছের চাহিদা বেশি, কিন্তু আগের মতো জোগান নেই।
'আজীবন ফুসফুসের সুস্থতা' শীর্ষক গোলটেবিলে বক্ষব্যাধি বিশেষজ্ঞরা বলেছেন, শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত ফুসফুস রক্ষায় ধূমপান, ই-সিগারেট ও ভেপিং বন্ধ, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং রোগ দ্রুত শনাক্ত জরুরি।