ফসলগাইবান্ধার চরে ভুট্টা আবাদের ভরা মৌসুমে সার মিলছে না
গাইবান্ধার ১৬৫টি চরে এবার ১৮ হাজার হেক্টরে ভুট্টার লক্ষ্য, কিন্তু ডিলারের কাছে চাহিদামতো ইউরিয়া মিলছে না বলে কৃষকদের অভিযোগ; বাইরে থেকে বস্তায় ৪০০-৫০০ টাকা বেশি দিয়ে কিনছেন অনেকে। কৃষি বিভাগ বলছে, গুদামে পর্যাপ্ত মজুত আছে।





























