মৎস্যসুন্দরবনের দুবলার চরে নতুন প্রজাতির পটকা মাছ ‘বড় জালি পটকা’
সুন্দরবনের দুবলার চর এলাকার আলোর কোলে পাওয়া পটকা-জাতীয় একটি মাছকে নতুন প্রজাতি হিসেবে শনাক্ত করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী আহসান হাবীবের নেতৃত্বে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার গবেষকেরা; এর নাম রাখা হয়েছে ‘বড় জালি পটকা’ (Chelonodontops bengalensis)।














