সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২ অক্টোবর ২০২৬
ঢাকা৩৩°মূলত পরিষ্কারআর্দ্রতা ৫০%বাতাস ৮ কিমি/ঘ

‘বজ্রপাতের প্রভাব মোকাবিলায় ৩৮ লাখ তালগাছের চারা রোপণ’

২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত বজ্রপাতে দেশে কমপক্ষে ১,৭৬০ জন মানুষ নিহত হন। ২০১৬ সালে মাত্র ৪ দিনে বজ্রপাতে ৮১ জনের প্রাণহানি ঘটে। ২০১৮ সালে নিহত হন ৩৫৯ জন

২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত বজ্রপাতে দেশে কমপক্ষে ১,৭৬০ জন মানুষ নিহত হন। ২০১৬ সালে মাত্র ৪ দিনে বজ্রপাতে ৮১ জনের প্রাণহানি ঘটে। ২০১৮ সালে নিহত হন ৩৫৯ জন

বজ্রপাতের প্রভাব হ্রাসে দেশব্যাপী তালগাছের চারা রোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং এ পর্যন্ত প্রায় ৩৮ লাখ চারা রোপণ করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে ব্র্যাক আয়োজিত “বাংলাদেশে বজ্রপাতের ঝুঁকি ও করণীয়” শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, “এ কর্মসূচি অব্যাহত রয়েছে। দুর্যোগ-বিষয়ক স্থায়ী আদেশাবলিতেও (এসওডি) বজ্রপাতকে গুরুত্ব দেওয়া হয়েছে।”

প্রতিমন্ত্রী জানান, ঘূর্ণিঝড় ও বন্যা ব্যবস্থাপনার ক্ষেত্রে দেশে পরীক্ষিত মডেল থাকলেও বজ্রপাত ব্যবস্থাপনায় এখনো তা নেই। এ সীমাবদ্ধতা থেকে উত্তরণের জন্য সরকার অবকাঠামোগত ও অ-অবকাঠামোগত দুই ধরনের সমাধানই চায়। দেশে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে গবেষণার ওপর। কেননা, বজ্রপাত নিয়ে সব স্তরে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে।

তিনি বলেন, সরকারের ভবিষ্যত অগ্রাধিকার হচ্ছে বজ্রপাতের ঝুঁকি ও জীবনহানি বৃদ্ধির কারণ নির্ণয় করে তা হ্রাসে করণীয় সম্পর্কে ব্যাপক প্রচারণা চালানো, এ বিষয়ে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের পাঠ্য বইয়ে প্রবন্ধ অন্তর্ভুক্তকরণ, বজ্রপাতের আগাম বার্তা দিতে গবেষণা কার্যক্রম পরিচালনা এবং আগাম সতর্কবার্তা পাওয়ার ব্যবস্থা গ্রহণ ও জনগণকে অবহিতকরণ।

সেই সাথে জনসচেতনতা বৃদ্ধিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি ও প্রদর্শন, সচেতনতামূলক গান তৈরি, বিল্ডিং কোডে বজ্রপাত বিষয়ে নির্দেশনা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সামাজিক দায়বদ্ধতার আওতায় বজ্রপাত বিষয়ে সচেতনতা কার্যক্রম বাস্তবায়নে উদ্বুদ্ধ করা সরকারের অগ্রাধিকারে রয়েছে।

প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত বজ্রপাতে দেশে কমপক্ষে ১,৭৬০ জন মানুষ নিহত হন। ২০১৬ সালে মাত্র ৪ দিনে বজ্রপাতে ৮১ জনের প্রাণহানি ঘটে। ২০১৮ সালে নিহত হন ৩৫৯ জন।

বাংলাদেশ সরকার ২০১৫ সালে বজ্রপাতকে দুর্যোগ হিসেবে চিহ্নিত করে বলে জানান তিনি।

ঢাকা ট্রিবিউনসূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

চূড়ায় ওঠার কয়েক মাস আগেই সমুদ্রের তাপমাত্রায় রেকর্ড ভাঙল এবারের এল নিনো

২১ সেপ্টেম্বর প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্ব বিষুবীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের দৈনিক তাপমাত্রা ১৯৯১-২০২০ সালের গড়ের চেয়ে ৩.০৮ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল, যা কোনো এল নিনোর রেকর্ডকৃত সবচেয়ে চরম পাঠ।

ফার্মিংপোর্টাল৩ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

রেকর্ড এল নিনোর অতিবৃষ্টিতে থমকে যুক্তরাষ্ট্রের ফসল কাটা

নিউট্রিয়েন অ্যাগ সলিউশনসের আবহাওয়াবিদ এরিক স্নডগ্রাস বলছেন, ২০১৫ সালের রেকর্ড ছাড়িয়ে যাওয়া এল নিনোর প্রভাবে আগস্ট-সেপ্টেম্বরে কর্ন বেল্টের কিছু এলাকায় ৩০ ইঞ্চি পর্যন্ত বৃষ্টি হয়েছে। সামনে শুকনো কিছুদিন আর উত্তরে উষ্ণ শীতের আভাস।

Pro Farmer২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বনায়নের লক্ষ্যে পৌঁছাতে আয়ারল্যান্ডের লাগবে অন্তত ৫০ বছর: নিরীক্ষা প্রতিবেদন

কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বলছে, ২০১৫ সালের পর প্রতিবছরই গাছ লাগানো লক্ষ্যের চেয়ে অনেক কম; ২০২৫ সালে ৮,০০০ হেক্টরের লক্ষ্যে লাগানো হয়েছে মাত্র ২,৫২৭ হেক্টর, যদিও বনায়ন প্রকল্পে খরচ হয়েছে প্রায় ৯৪ কোটি ৬০ লাখ ইউরো।

Agriland২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)