সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৫ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৫ কিমি/ঘ

ঘরে গাছ রাখা কতটা স্বাস্থ্যসম্মত?

যদিও একটি বিশাল বন বা ছোট সবুজ পার্কের তুলনায় ছোটগাছের টব বেশ ভিন্ন। তবে গবেষণা বলছে, এটিও একই রকম ভূমিকা পালন করতে পারে

যদিও একটি বিশাল বন বা ছোট সবুজ পার্কের তুলনায় ছোটগাছের টব বেশ ভিন্ন। তবে গবেষণা বলছে, এটিও একই রকম ভূমিকা পালন করতে পারে

আমরা অনেকেই ঘরের মধ্যে সৌন্দর্য বৃদ্ধির জন্য ছোট ছোট গাছ রাখি। তবে এসব গাছ কি শরীরের জন্যও ভাল? চলুন জেনে আসি এর উত্তর।

প্রকৃতি আমাদের সকলের জন্য অনেক উপকারী। পরিবেশ ঠাণ্ডা রাখা ছাড়াও এক টুকরো সবুজ মানুষের মনের জন্য বেশ ইতিবাচক প্রভাব ফেলে। যদিও একটি বিশাল বন বা ছোট সবুজ পার্কের তুলনায় ছোটগাছের টব বেশ ভিন্ন। তবে গবেষণা বলছে, এটিও একই রকম ভূমিকা পালন করতে পারে।

১. এডিথ কোয়ান বিশ্ববিদ্যালয়ের ডানিকা-লি লারকোম্ব বলেন, এটি বেশ প্রতিষ্ঠিত একটি কথা যে গাছ আমাদের মস্তিষ্কে তড়িৎ প্রবাহে, পেশির টানে ও হৃদযন্ত্রের কাজে বেশ ইতিবাচক ভূমিকা রাখে।

২. অনেক গবেষণায় দেখা গেছে, যেসব নারী গাছপালার কাছে বেশি থাকেন, তাদের মধ্যে মৃত্যুহার কম। এমনকি তাদের ক্যানসার হবার সম্ভাবনাও কম থাকে।

৩. অনেকেই বলেন, শুধুমাত্র সবুজ গাছপালার দিকে কিছুক্ষণ চেয়ে থাকলেও ক্লান্তি অনেকটা দূর হয়ে যায়, সাথে তাদের মুড চাঙ্গা করে তোলে। এমনকি হাসপাতালের রোগী ছাড়াও যারা ঘরের ভেতর গাছপালার সংস্পর্শে থাকেন, তাদের রক্তচাপ, দুশ্চিন্তা ইত্যাদি বেশ কম থাকে।

৪. শুধু দৃষ্টি নয়, সুগন্ধও মানুষের মন ও মেজাজের ওপর প্রভাব ফেলতে পারে। ফুলের সুগন্ধ যেমন জেসমিন বা ল্যাভেন্ডার ফুলের গন্ধ মনের মধ্যে প্রশান্তি এনে দিতে পারে।

৫. বাগানের অভ্যাস অনেক সময় থেরাপির মত কাজ করে। খুব সামান্য কিছু সময় যদি নিয়মিত আমরা গাছপালার সাথে কাটাই, হতে পারে সেটা গাছে পানি দেওয়া বা খুব ছোট কাজ, তাতেই কাজের জন্য যে চাপ আমরা অনুভব করি, তা অনেক কমে যাবে।

৬. অনেকের মতে এসব গাছ ঘরের বাতাসও পরিশুদ্ধ করতে পারে। ১৯৮৯ সালে নাসার একটি গবেষণায় দেখা গেছে গাছ ফরমালডিহাইড বা বেনজিনের মত উদ্বায়ী জৈবপদার্থ দূর করতে পারে।

তবে অনেকের মতে কোন গাছ বাতাস বেশি পরিশুদ্ধ করতে পারে তা ঘরের স্থানের ওপর নির্ভর করে। তবে ঘরে গাছ রাখার ক্ষেত্রে এটাও মাথায় রাখতে হবে, গাছ রাতে কার্বন ডাই অক্সাইড ছাড়ে। তাই কোনটি সঠিক গাছ হবে ঘরের জন্য তা বেশ ভেবে-চিন্তে রাখতে হবে।

ঢাকা ট্রিবিউনসূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

শাকসবজি

সেচ ছাড়া শুধু শীতের বৃষ্টির পানিতে চাষ: কোন ফসল টেকে, দেখাল ওরেগনের গবেষণা

ওরেগন স্টেট ইউনিভার্সিটির ড্রাই ফার্মিং প্রোগ্রাম টমেটো, শসা-তরমুজ, সরগাম ও কাটা ফুল পরীক্ষা করছে, যেগুলো গ্রীষ্মে সেচ ছাড়াই মাটিতে জমা শীতের বৃষ্টির পানিতে বাড়ে।

Farms.com৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সৌরসেচ পাম্প, ডিজিটাল মডেল আর ধান নিষেধাজ্ঞা: এশিয়ায় পানি-খাদ্য-জ্বালানির হিসাব মেলানোর চেষ্টা

স্টকহোম বিশ্ব পানি সপ্তাহে গবেষকেরা দেখিয়েছেন, সিমুলেশন মডেল, সৌরসেচ পাম্পের সঠিক মাপ আর গ্রীষ্মকালীন ধানে নিষেধাজ্ঞা কীভাবে পানি, জ্বালানি, খাদ্য ও পরিবেশকে একসঙ্গে সামলাতে সাহায্য করছে।

CGIAR৬ অক্টোবর ২০২৬৩ মিনিটের পড়া
পরিবেশ

সাভারে বছরে ৮৪ হাজার টন চামড়া বর্জ্য, জাতীয় কঠিন বর্জ্য নীতির দাবি

বিল্ড ও দ্য এশিয়া ফাউন্ডেশনের নীতি সংলাপে জানানো হয়, সাভার চামড়া শিল্পনগরীর বর্জ্যের ৬০-৭০ শতাংশ ক্রোমিয়ামমুক্ত, যা থেকে জেলাটিন, কোলাজেন, প্রোটিন মিল ও ট্যালো তৈরি করা যায়।

দেশ রূপান্তর৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)