পরিবেশসুন্দরবনে অগ্নিকাণ্ড: জীববৈচিত্র্যের ক্ষতি তদন্তে হবে কমিটি
সুন্দরবন পূর্ব বন বিভাগের আমরবুনিয়ায় অগ্নিকাণ্ডে জীববৈচিত্র্যের কোনো ক্ষতি হয়েছে কি না তা খতিয়ে দেখতে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি হবে। সোমবার এই কমিটি করা হবে বলে জানিয়েছেন প্রধান বন সংরক্ষক মো. আমির হোসেন।
