বিশ্বসুন্দরবন-ঘেঁষা উপকূলে নোনা জমিতে খড়ের ওপর জিরো টিলেজ চাষ: দশ বছরের অস্ট্রেলীয়-ভারতীয় গবেষণায় এগোলেন নারী চাষিরা
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সেমিনারে অস্ট্রেলিয়ার ACIAR ও CSIRO, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় ও ক্যানিংয়ের লবণাক্ত মৃত্তিকা গবেষণা সংস্থার এক দশকের কাজের ফল: আয়লা-আমপানে নোনা জল ঢোকা জমিতে বৃষ্টির জল সংরক্ষণ ও খড়ে ঢাকা মাটির ওপর চাষে ফের ফসল, পুরুষ পরিযায়ী হওয়ায় চাষের হাল নারীদের হাতে।


