সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ অক্টোবর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস ৭ কিমি/ঘ

প্রকৃতির মার থেকে বাঁচতে ‘বিমা’য় জোর

জেলার এক সহ-কৃষি আধিকারিক পার্থ ঘোষ বলেন, ‘‘ক্ষতির হাত থেকে বাঁচতে চাষিদের আরও বেশি করে ফসল বিমার দিকে ঝুঁকতে হবে।’’

জেলার এক সহ-কৃষি আধিকারিক পার্থ ঘোষ বলেন, ‘‘ক্ষতির হাত থেকে বাঁচতে চাষিদের আরও বেশি করে ফসল বিমার দিকে ঝুঁকতে হবে।’’

বারবার ফসল তোলার মুখে প্রাকৃতিক দুর্যোগ। আর তার জেরে জেলার নানা প্রান্তের চাষিরা সমস্যায় পড়ার কথা জানিয়েছেন। তাঁরা জানান, গত আট মাসে প্রাকৃতিক দুর্যোগের জেরে এই নিয়ে অন্তত চার বার ফসল ঘরে তুলতে গিয়ে সমস্যা হল। কৃষি দফতর ‘বুলবুলের’ জেরে সে ভাবে ক্ষতি হবে না বলে দাবি করলেও চাষিরা কিন্তু এখনও পুরোপুরি নিঃসংশয় নন। কৃষি দফতর অবশ্য জানায়, ফসলে ক্ষতি থেকে বাঁচতে বেশি করে ‘ফসল বিমা’ করাতে হবে চাষিদের।

চাষিরা রীতিমতো তথ্য দিয়ে গত আট মাসের চাষে সমস্যার কথা জানিয়েছেন—

প্রথমত, ফেব্রুয়ারিতে আলু, পেঁয়াজ ওঠার মুখে বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হন কালনা মহকুমার বহু চাষি। অনেককেই পচে যাওয়া ফসল তোলার চেষ্টা না করে পরের চাষের প্রস্তুতি শুরু করতেও দেখা যায়। দ্বিতীয়ত, জুলাই, অগস্টে ধান চাষের জন্য ভাল বৃষ্টি জরুরি ছিল। তা হয়নি। আবার, সেই সময়ে জলের অভাবে পাট পচাতে সমস্যায় পড়ার কথা জানান চাষিরা। তৃতীয়ত, কালীপুজোর আগে ফের নিম্নচাপের জেরে অকাল বৃষ্টি হয়। এর ফলে পূর্বস্থলী-সহ নানা এলাকায় আনাজ চাষে প্রভাব পড়ে। পূর্বস্থলীর চাষি ব্রজেন কর্মকার বলেন, ‘‘উৎসবের মরসুমে ভাল দাম মেলে বলে বাড়তি খরচ করেও ফুলকপি, বাঁধাকপি-সহ নানা আনাজের চাষ করা হয়েছিল। কিন্তু এই বৃষ্টি সব তছনছ করে দেয়।’’ চতুর্থত, চলতি সময়ের বৃষ্টিতে আনাজ চাষে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা চাষিদের। পেঁয়াজ চাষিরা জানান, গত মাস দুয়েকের মধ্যে অন্তত তিন বার অকাল বৃষ্টির কারণে চারা নষ্ট হয়েছে। এ ছাড়া, কালনা, মন্তেশ্বর, ভাতার, মেমারি, জামালপুর-সহ নানা এলাকায় ধান গাছ লুটিয়ে পড়েছে মাটিতেই।

এই পরিস্থিতিতে প্রকৃতির মার থেকে খানিক বাঁচতে কৃষি দফতর জোর দিচ্ছে ফসল বিমার উপরে। জেলার এক সহ-কৃষি আধিকারিক পার্থ ঘোষ বলেন, ‘‘ক্ষতির হাত থেকে বাঁচতে চাষিদের আরও বেশি করে ফসল বিমার দিকে ঝুঁকতে হবে।’’

আনন্দবাজারসূত্র

অন্যান্য

সম্পর্কিত খবর

অন্যান্য

মার্চ মাসে কৃষিতে করণীয়: ফাল্গুন চৈত্রের মাঠের কাজ

মার্চে একসঙ্গে শেষ হয় শীতের ফসল, শুরু হয় গরমের ফসল। বোরোতে পানি ও বাদামি গাছফড়িং, গম কাটা, পাট ও মুগ বোনা, গরমের সবজি, আমের মুকুল রক্ষা, পুকুর তৈরি আর গরমে পশুপাখির যত্ন নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ।

তানিয়া চৌধুরী২১ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
অন্যান্য

ফেব্রুয়ারি মাসে কৃষিতে করণীয় কাজ: ফসল ধরে ধরে মাঠের পঞ্জিকা

শীত বিদায় আর গরমের শুরু, ফেব্রুয়ারিতে একসঙ্গে ফসল তোলা, বীজ বোনা আর পরিচর্যার চাপ। কৃষি তথ্য সার্ভিসের মাসভিত্তিক পরামর্শ ধরে বোরো, গম, ভুট্টা, পাট, ডাল, সরিষা, সবজি, আম-লিচু, পুকুর ও গবাদি পশুর এ মাসের কাজ।

তানিয়া চৌধুরী২১ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
অন্যান্য

বাংলাদেশের অর্থনীতিতে কৃষি খাতের অবদান

জিডিপিতে কৃষির ভাগ কমছে, কিন্তু দেশের প্রায় অর্ধেক কর্মজীবী মানুষ এখনো মাঠে, খামারে আর জলাশয়ে কাজ করেন। খাদ্য নিরাপত্তা, পাট ও চায়ের রপ্তানি, শিল্পের কাঁচামাল আর গ্রামীণ দারিদ্র্য কমানোয় কৃষির ভূমিকা, সামনের চ্যালেঞ্জ এবং টেকসই কৃষির পথ নিয়ে বিশ্লেষণ।

তানিয়া চৌধুরী২১ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)