সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৫ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৫ কিমি/ঘ

বাদাবন কার্বন গিলে ফেলাতেই কি কমছে বৃষ্টি

খাতায়-কলমে বর্ষা এলেও জুন-জুলাইয়ে বৃষ্টির হাহাকার লেগেই থাকছে গাঙ্গেয় বঙ্গে। জলবায়ু বদল বা প্রকৃতির অন্যান্য খামখেয়ালিপনার পাশাপাশি এ বার সেই ‘কার্পণ্যের’ নতুন একটি কারণ তুলে

খাতায়-কলমে বর্ষা এলেও জুন-জুলাইয়ে বৃষ্টির হাহাকার লেগেই থাকছে গাঙ্গেয় বঙ্গে। জলবায়ু বদল বা প্রকৃতির অন্যান্য খামখেয়ালিপনার পাশাপাশি এ বার সেই ‘কার্পণ্যের’ নতুন একটি কারণ তুলে ধরছেন শহরের এক দল বিজ্ঞানী। তাঁদের গবেষণায় ফুটে উঠছে সুন্দরবনের বাদাবনের নতুন এক চরিত্রও।

বোস ইনস্টিটিউটের এক দল গবেষক তাঁদের নতুন এক গবেষণায় দেখিয়েছেন, শুধু সামুদ্রিক ঝড়ঝাপটা নয়, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বড় একটি অংশকে বায়ুদূষণের হাত থেকেও বাঁচাচ্ছে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য। কিন্তু এই কাজটির একটি নেতিবাচক প্রভাবও পড়ছে। কারণ, ম্যানগ্রোভ অরণ্য বায়ুবাহিত কার্বনকণা গিলে ফেলায় বর্ষার ছন্দ বিগড়ে যাচ্ছে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। তাঁদের গবেষণাপত্রটি আন্তর্জাতিক বিজ্ঞান পত্রিকা ‘কেমোস্ফিয়ার’-এ প্রকাশিত হয়েছে।

শিবাজী রাহা, অভিজিৎ চট্টোপাধ্যায়, সনৎকুমার দাস, সঞ্জয় ঘোষের মতো প্রতিষ্ঠিত বিজ্ঞানী এবং অভিনন্দন ঘোষ ও অরিন্দম রায়ের মতো তরুণ গবেষকদের নিয়ে গঠিত দলটি দেখেছে, গ্রীষ্মে ‘ঝুম’ চাষের জন্য পূর্বঘাট পর্বতের লাগোয়া এলাকার বিভিন্ন জনজাতি খেত থেকে বিভিন্ন শস্য তোলার পরে সেই সব গাছের অবশিষ্টাংশ পোড়ায় নির্বিচারে। সেই পোড়া ছাই এবং কার্বনকণা দখিনা বাতাসের সঙ্গে ভেসে আসে বাংলার দিকে। তবে শেষমেশ তা বাংলার হাওয়ায় ঢুকতে পারে না। কারণ, সুন্দরবনের হাওয়ায় মিশে থাকা লবণকণা এবং ম্যানগ্রোভ থেকে উদ্ভূত বিভিন্ন জৈব গ্যাস সেই কার্বনকণা শুষে নেয়। ফলে ওই ছাই বা পোড়া সূক্ষ্ম কার্বনকণা কলকাতার দিকে বয়ে আসতে পারে না।

বাদাবন ওই সব কার্বনকণা শুষে নেওয়ার ফলেই কি বর্ষার ‘স্বভাব’ বদলে যাচ্ছে? পরিবেশবিদদের অনেকে বলছেন, বেশ কয়েক বছর ধরে জুন-জুলাইয়ে বৃষ্টিপাত কমেই চলেছে। ফলে বর্ষার চরিত্রে একটি বদলের ধারাও লক্ষ করা যাচ্ছে। কিন্তু সেটা স্থায়ী বদল কি না, সেই বিষয়ে এখনও ধন্দে অনেক গবেষকই।

অভিজিৎবাবু বলছেন, কার্বনকণার সঙ্গে এই বিক্রিয়ার ফলে বাতাসে মিশে থাকা লবণকণার চরিত্র বদলে যায়। তারই প্রভাব পড়ছে জলবায়ুর উপরে। স্বাভাবিক চরিত্র মেনে লবণকণা দ্রুত জল ধারণ করে মেঘ তৈরিতে সাহায্য করে। কিন্তু দেখা যাচ্ছে, কার্বনের সঙ্গে বিক্রিয়ার ফলে সেই স্বাভাবিক চরিত্র হারাচ্ছে সামুদ্রিক বাতাসে মিশে থাকা লবণকণা। যে-হেতু এই গোটা প্রক্রিয়া গ্রীষ্মের শেষ এবং বর্ষার গোড়ায় ঘটছে, তার ফলে সেটা কুপ্রভাব ফেলছে বর্ষাকালের বর্ষণের উপরে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ঢাল হিসেবে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য কত বড় ভূমিকা পালন করে, সম্প্রতি ‘বুলবুল’ ঘূর্ণিঝড়ের সময়েই সেটা হাড়ে হাড়ে মালুম হয়েছে। পরিবেশবিদ ও আবহবিজ্ঞানীদের বক্তব্য, ম্যানগ্রোভের পাঁচিল না-থাকলে ওই অতিপ্রবল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে যেত কলকাতা-সহ উপকূলীয় বাংলার বিস্তীর্ণ এলাকা। ওই ঝড়ের আঘাত বুক পেতে নিয়ে মহানগর-সহ বিস্তীর্ণ অঞ্চলকে বাঁচিয়ে দিয়েছে বাদাবন। তবে তাতে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের ব্যাপক ক্ষতি হয়েছে। তার শুশ্রূষার কাজও শুরু করেছে বন দফতর।

অভিজিৎবাবু জানাচ্ছেন, ভেসে আসা পোড়া কার্বনকণার দূষণ থেকে কলকাতাকে বাঁচাতে হলে ম্যানগ্রোভের বিস্তার তো বাড়াতেই হবে। একই ভাবে রাশ টানতে হবে পূর্বঘাট অঞ্চলের ‘ঝুম’ চাষেও।

আনন্দবাজারসূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

সাভারে বছরে ৮৪ হাজার টন চামড়া বর্জ্য, জাতীয় কঠিন বর্জ্য নীতির দাবি

বিল্ড ও দ্য এশিয়া ফাউন্ডেশনের নীতি সংলাপে জানানো হয়, সাভার চামড়া শিল্পনগরীর বর্জ্যের ৬০-৭০ শতাংশ ক্রোমিয়ামমুক্ত, যা থেকে জেলাটিন, কোলাজেন, প্রোটিন মিল ও ট্যালো তৈরি করা যায়।

দেশ রূপান্তর৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফুল

জাতীয় ফুল শাপলা: খাবার, খৈ আর প্রাচীন ইতিহাসের জলজ উদ্ভিদ

সাদা শাপলা (Nymphaea nouchali) বাংলাদেশের জাতীয় ফুল; এর ডাঁটা সবজি, শালুক কন্দ আর ভেটের বীজে তৈরি হয় ঢ্যাপের খৈ, আর পৃথিবীতে শাপলার প্রজাতি প্রায় অর্ধশত।

দেশ রূপান্তর৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাকৃবির বোটানিক্যাল গার্ডেনে ১,৮০০ প্রজাতির উদ্ভিদ, ৪১০ প্রজাতির গাছ

পুরনো ব্রহ্মপুত্রের তীরে প্রায় ২৫ একরের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে বিরল ও বিপন্ন প্রজাতিসহ প্রায় ১,৮০০ প্রজাতির ভাসকুলার উদ্ভিদ রয়েছে।

দেশ রূপান্তর৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)