সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৮ অক্টোবর ২০২৬
ঢাকা২৯°মূলত পরিষ্কারআর্দ্রতা ৫৮%বাতাস ৭ কিমি/ঘ

গরুর খামারের পাশে নোংরা পরিবেশে পাউরুটি-বিস্কুট, নাটোরের বেকারিকে দুই লাখ টাকা জরিমানা

নাটোর শহরের নামকরা মৌচাক বেকারির কারখানায় গরুর খামারের পাশে নোংরা পরিবেশে তারিখবিহীন পাউরুটি, বিস্কুট ও চানাচুর তৈরির প্রমাণ পেয়ে বিশুদ্ধ খাদ্য আদালত মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছেন।

নাটোর শহরের আমহাটি এলাকায় মৌচাক মিষ্টান্ন ভান্ডারের বেকারি কারখানায় গরুর খামারের পাশে নোংরা পরিবেশে পাউরুটি, বিস্কুট, চানাচুরসহ নানা খাদ্যপণ্য তৈরি হচ্ছিল। পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছিল না।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইব্রাহিম আলীর নেতৃত্বে বিশুদ্ধ খাদ্য আদালত কারখানাটিতে অভিযান চালান। সঙ্গে ছিলেন জেলা ভোক্তা অধিকার কর্মকর্তা, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও স্যানিটারি ইন্সপেক্টর।

আদালত দেখতে পান, একই প্রতিষ্ঠানের গরুর খামারের পাশে খাদ্যপণ্য তৈরি হচ্ছে, আর উৎপাদন ও মেয়াদের লেবেল ছাড়াই পণ্য মজুত রাখা হয়েছে। আদালতের পেশকার মানিক চন্দ্র জানান, কোনটি বেকারি আর কোনটি খামার, দেখে বোঝার উপায় নেই; কাঁচামাল পাওয়া গেছে বাসি, পচা ও অস্বাস্থ্যকর অবস্থায়। উৎপাদনের সঙ্গে সঙ্গে লেবেল লাগানোর বিধান থাকলেও দোকানে পাঠানোর সময় লেবেল লাগানো হচ্ছিল।

মালিক আরিফ হোসেন অভিযোগ স্বীকার করায় তাঁকে আটক করে তাৎক্ষণিক দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। জরিমানা পরিশোধ করে তিনি ছাড়া পান।

প্রতিবেদন: ইত্তেফাক ডিজিটাল

সূত্র: ইত্তেফাক

ইত্তেফাকসূত্র

স্বাস্থ্য

সম্পর্কিত খবর

স্বাস্থ্য

বিএমইউতে পূর্ণাঙ্গ ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও জাতীয় ক্যান্সার নিবন্ধনের তাগিদ

বিএমইউর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীর গোলটেবিলে বিশেষজ্ঞরা ক্যান্সার শিক্ষা, গবেষণা ও চিকিৎসা সমন্বয়ে পূর্ণাঙ্গ গবেষণা ইনস্টিটিউট, জনসংখ্যাভিত্তিক ক্যান্সার নিবন্ধন এবং এইচপিভি টিকা ও স্ক্রিনিং বাড়ানোর দাবি জানিয়েছেন।

ডেইলি বাংলাদেশ১৮ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
স্বাস্থ্য

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক সপ্তাহের অভিযানে সাড়ে ১৪ লাখ টাকা জরিমানা, ১১ মামলা

১১ থেকে ১৭ অক্টোবর ঢাকা ও ছয় জেলায় অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, লেবেলহীন পণ্য ও অননুমোদিত রং ব্যবহারের জন্য ১১টি প্রতিষ্ঠানকে মোট ১৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে বিএফএসএ; ২১৪টি খাদ্যস্থাপনায় তদারকি হয়েছে।

জাগো নিউজ ২৪১৮ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
স্বাস্থ্য

চিনি, রং আর হাইড্রোজে তৈরি গুড়: বাঘায় দুই দিনে ৪৫ মণ ধ্বংস

রাজশাহীর বাঘায় তিনটি ভেজাল গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪৫ মণ গুড় ধ্বংস ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে; জব্দ করা ২৭ বস্তা চিনি দেওয়া হয়েছে এতিমখানায়।

আজকের পত্রিকা১৮ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)