শহরের ভবনগুলোকে কৃষি ও পরিবেশবান্ধব করে তোলার চেষ্টা বাড়ছে। পুরোনো বাড়ির খালি ছাদে এখন ফল আর সবজির বাগান হচ্ছে, আবার নতুন ভবনের নকশাতেই অনেকে ছাদকৃষির জায়গা রাখছেন। এঁদের অনেকে এ কাজে নেমেছেন চ্যানেল আইয়ের ছাদকৃষিবিষয়ক অনুষ্ঠান দেখে।
তেমনই একজন মুন্সিগঞ্জের এক উদ্যোক্তা। দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফিরে তিনি ছাদেই গড়ে তুলেছেন নিজের কৃষি। তাঁর ছাদবাগান নিয়ে শাইখ সিরাজের ভিডিও প্রতিবেদনটি ওপরের প্লেয়ারে দেখা যাবে।
সূত্র: চ্যানেল আই অনলাইন




মন্তব্য
(০)