পরিবেশজলবায়ুর চাপে ক্ষুদ্র কৃষক, অভিযোজনের অর্থ স্থানীয় পর্যায়ে পৌঁছায় ১০ শতাংশেরও কম: এডিবি
এডিবির কারিগরি নোট বলছে, বৈশ্বিক জলবায়ু অর্থায়নের ১০ শতাংশেরও কম স্থানীয় পর্যায়ে পৌঁছায় আর প্রচলিত সম্প্রসারণসেবার মাত্র ৫ শতাংশ নারীর কাছে যায়; বাংলাদেশে ১০১টি নারী-নেতৃত্বাধীন সমবায় ১ লাখ ৩৩ হাজার ক্ষুদ্র কৃষককে অর্থায়ন, বিমা ও বাজারে যুক্ত করছে।






