১৮০০ ফুটের পরিকল্পিত ছাদবাগান!
দীর্ঘ ১৫ বছর সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে মুন্সীগঞ্জের আকরাম হোসেন গড়ে তুলেছেন এক নান্দনিক ও পরিকল্পিত ছাদকৃষি। নিজের চারতলা বাড়ির প্রায় ১৮০০ বর্গফুট ছাদে বিভিন্ন জাতের শাকসবজি এবং ফলমূল চাষ করে তিনি বিষমুক্ত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করছেন। আকরাম হোসেনের এই ছাদবাগান কীভাবে সাজানো হয়েছে এবং তাঁর এই উদ্যোগের পেছনের গল্প নিয়েই আজকের প্রতিবেদন।
ভিডিওতে যা যা থাকছে:
প্রবাসফেরত আকরামের কৃষি ভাবনা ও শুরু চারতলার ছাদে পরিকল্পিত বাগান গড়ে তোলার পদ্ধতি বিভিন্ন মৌসুমি শাকসবজি ও ফলের চাষ ছাদবাগানের সঠিক যত্ন ও মাটির পরিচর্যা কৃষি ও কৃষকের আরও নতুন গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।




মন্তব্য
(০)