অন্যান্যপটুয়াখালীর চর মন্তাজে শত বছর ধরে নৌকায় ঘরবসতি অনেক মান্তা পরিবারের
পটুয়াখালীর দুর্গম চরাঞ্চল চর মন্তাজে শত বছর ধরে নৌকায় ঘরবসতি গড়ে টিকে আছেন বহুসংখ্যক পরিবার। দেশের মূলধারার উন্নয়ন স্রোতের সঙ্গে ওই মানুষগুলোর কোনো সম্পর্ক নেই। নদী তাদের জীবিকা ক্ষেত্র, আর মাথা গোঁজার ঠাই নৌকা। এভাবেই কেটে যাচ্ছে যুগের পর যুগ।
