সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৯°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮১%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৪ মিমি

বৃষ্টির পানিতে নিমজ্জিত, ধানের চারা এখন গো-খাদ্য

উত্তরের জেলা দিনাজপুরে টানা কয়েকদিনের বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে ধানের চারা। এতে লোকসান পোষাতে এসব চারা কেটে বাজারে গো-খাদ্য হিসেবে বিক্রি করছেন কৃষকরা।

এগ্রোবিজ

উত্তরের জেলা দিনাজপুরে টানা কয়েকদিনের বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে ধানের চারা। এতে লোকসান পোষাতে এসব চারা কেটে বাজারে গো-খাদ্য হিসেবে বিক্রি করছেন কৃষকরা।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বিরামপুর উপজেলার কাটলা বাজারে ধানের চারা বিক্রি করতে দেখা যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে উপজেলার ভেলার পাড়, পলিখাপুর, শৈলান এবং দক্ষিণ দাউদপুরের নীচু এলাকায় ধানের চারা অনেকটা ডুবুডুবু অবস্থা। সবচেয়ে বেশি পানিতে নিমজ্জিত দক্ষিণ দাউদপুরের বিলের ধানের চারা।

বেলাল হোসেন নামের একজন কৃষক বলেন, 'তিন বিঘা জমিতে আমন ধান রোপণ করেছি। তবে জমি কিছুটা নিচু হওয়ায় কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে। লোকসান পোষাতে ধানের চারাগুলো কেটে গো-খাদ্য হিসেবে বিক্রি করতে বাজারে এনেছি। চার আঁটিতে ১০ টাকা দরে বিক্রি করছি। এতে কিছুটা হলেও লোকসান থেকে রেহাই পাবো।'

গো-খাদ্য নিতে আসা রহিম উদ্দিন বলেন, 'আমার বাড়িতে তিনটি গরু আছে। প্রতিদিন প্রায় ২০০ টাকার খড়, ভুসি ও ফিট লাগে। আজ ৪০ টাকার ধানের চারা কিনলাম।'

পেশায় একজন ঘাস বিক্রেতা রফিকুল ইসলাম। তিনি বলেন, 'আমি প্রতিদিন ২০০ আঁটি ঘাস বিক্রি করি। আজ ৩০০ আঁটি ধানের চারা এনেছি। অল্প সময়ে প্রায় বেশিরভাগই বিক্রি হয়ে গেছে।'

মাহাবুর রহমান/এসআর/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

পরিবেশ

বাম্পার ফলনেও লোকসানের হিসাব কষছেন চাষীরা

ধান-চালে সমৃদ্ধ উত্তরের জেলা নওগাঁয় আউশ ধান কাটা মাড়াইয়ে ব্যস্ততা বেড়েছে চাষীদের। অনুকূল আবহাওয়ায় কাঙ্খিত ফলন পেয়ে খুশি তারা। তবে কৃষকের মুখের সেই হাসি মুহূর্তেই ম্লান হয়ে যাচ্ছে দামের কারণে।

জাগো নিউজ ২৪১৮ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
মৎস্য

ইলিশের উল্টো যাত্রা

একসময় গল্পটা ছিল উল্টো। পদ্মা-মেঘনার ইলিশ সীমান্ত পেরিয়ে যেত পশ্চিমবঙ্গের বাজারে। কলকাতার বাঙালির কাছে বাংলাদেশের ইলিশ ছিল বিশেষ আকর্ষণের নাম। দুর্গাপূজার আগে বাংলাদেশের ইলিশ ভারতে যাওয়ার খবর নিয়ে সংবাদমাধ্যমে উৎসবের আবহ তৈরি হতো। আর এখন সেই গল্পে যেন হঠাৎ উল্টো পাতা খুলেছে। ভারত থেকে ইলিশ আসছে বাংল

জাগো নিউজ ২৪১৮ সেপ্টেম্বর ২০২৬৭ মিনিটের পড়া
এগ্রোবিজ

সাধারণ মানুষও কিনতে পারবেন টিসিবির ‘ঐচ্ছিক পণ্য’

টিসিবির নতুন নির্দেশিকায় আগের মতো ফ্যামিলি কার্ডধারীরা প্রতি মাসে পাবেন ভোজ্যতেল, চিনি ও ডাল। রমজানে বাড়তি মিলবে খেজুর ও ছোলা। তবে এর বাইরেও সুগন্ধি সাবান, গুঁড়ো সাবান, লন্ড্রি সাবান, লবণ, চা, আটা ও মসলা থাকবে 'ঐচ্ছিক পণ্য' হিসেবে। অর্থাৎ কার্ডধারী ছাড়াও যে কেউ এসব পণ্য কিনতে পারবেন।

জাগো নিউজ ২৪১৮ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()