সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২৮ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮২%বাতাস ৬ কিমি/ঘ

ঢাকায় গরুর মাংস ৮৫০ টাকা কেজি, শীতের সবজি আসায় কমেছে কিছু সবজির দাম

রাজধানীর বাজারে গরুর মাংসের কেজি ৮৫০ টাকায় উঠেছে, ডিমের হালি ৫০ টাকা। শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় বেগুন, ফুলকপি, পটলসহ কয়েকটি সবজির দাম কমেছে, তবে ভোজ্যতেলের সরবরাহে টান।

ঢাকায় গরুর মাংস ৮৫০ টাকা কেজি, শীতের সবজি আসায় কমেছে কিছু সবজির দাম
শাকসবজি

রাজধানীর বাজারে গরুর মাংসের দাম আবার বেড়ে কেজি ৮৫০ টাকা হয়েছে। মুরগি ও ডিম আগের মতোই চড়া। তবে শীতের সবজি বাজারে আসতে শুরু করায় বেশ কয়েকটি সবজির দাম কিছুটা কমেছে। বুধবার (২৮ অক্টোবর) মিরপুর ২, ১০ ও ১১ নম্বর, আগারগাঁও, মোহাম্মদপুর, কল্যাণপুর ও ফার্মগেটের বাজার ঘুরে এ চিত্র পেয়েছে বাংলানিউজ।

মাংসের দোকানে খাসি বিক্রি হচ্ছে কেজি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকা, ছাগি ১ হাজার ১০০ থেকে ১ হাজার ১৫০ টাকা। সোনালি মুরগি কেজি ৩২০ টাকা, ব্রয়লার ১৮০ থেকে ১৮৫ টাকা, লেয়ার ৩৫০ টাকা। ডিমের হালি ৫০ টাকা।

রূপনগরের সোনার বাংলা মার্কেটের মাংস বিক্রেতা মো. ইলিয়াস বলেন, গরুর দাম বাড়ায় মাংসের দামও বাড়াতে হয়েছে, মেশিনে পানি মেশানো ছাড়া ৮৫০ টাকার কমে বিক্রি সম্ভব নয়। পাশের দোকানের আল আমিন জানান, বিকেলে অবশিষ্ট মাংস তিনি ৮০০ টাকা কেজিতেও ছাড়তে রাজি।

সবজির দামে কিছুটা স্বস্তি: বড় বেগুন ১১০ টাকা, মাঝারি বেগুন ৮০ থেকে ১০০ টাকা, বরবটি ৮০, পটল ৬০, করলা ৭০ থেকে ৮০, কাঁচা পেঁপে ২৫ থেকে ৩০, লাউ ৫০ থেকে ৬০ টাকা। ৪০০ থেকে ৫০০ গ্রামের ফুলকপি ৪০ টাকা, শিম কেজি ১২০ টাকা, মিষ্টিকুমড়া ৫০ টাকা। কাঁচামরিচ মানভেদে ১২০ থেকে ১৬০ টাকা, দেশি আধা পাকা টমেটো ১৪০ টাকা আর আমদানি করা লাল টমেটো ১০০ টাকা।

শাকের আঁটি: লালশাক ১৫ থেকে ২০, লাউশাক ৪০, কলমি ও মুলাশাক ১০ থেকে ১৫ টাকা। পেঁয়াজ ধরনভেদে ৪৫ থেকে ৫৫ টাকা, ডায়মন্ড আলু ২৫ থেকে ৩০ টাকা, দেশি আদা ১৪০ থেকে ১৮০ টাকা, আমদানি করা রসুন ১৮০ থেকে ২০০ টাকা।

চালের দাম আগের মতোই: মোটা স্বর্ণা ও ইরি ৫০ থেকে ৫৮ টাকা, পাইজাম ও ব্রি-২৮, ব্রি-২৯ ৫৮ থেকে ৬৫ টাকা, নাজিরশাইল ও মিনিকেট ৭০ থেকে ৮৫ টাকা। বেশির ভাগ দোকানে ভোজ্যতেলের সরবরাহ কম, লিটার ২০৫ টাকা; বিক্রেতারা বলছেন, কোম্পানির প্রতিনিধিরা দাম বাড়ার ইঙ্গিত দেওয়ায় পাইকারি বাজারে তেল মিলছে না।

ছবি: ঢাকার মিরপুর ১-এর সবজির বাজার, Hopeoflight / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)

সূত্র: বাংলা নিউজ ২৪

বাংলা নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

দাম কম, খরচ বেশি: নতুন যন্ত্র নয়, কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) ভরসা আইডাহোর আলুচাষির

যুক্তরাষ্ট্রের আইডাহোর ৩০,০০০ একরের আলু খামারের টেইলর গ্রান্ট কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে স্বয়ংক্রিয় প্রতিবেদন, মোবাইলে সতর্কবার্তা আর ড্যাশবোর্ড বানাচ্ছেন, বড় প্রযুক্তি বিনিয়োগ ছাড়াই।

AgNavigator২৯ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোটেক

গুদামে তোলার আগে এআই ক্যামেরায় আলু-পেঁয়াজ বাছাই করছেন ডাচ চাষিরা

ক্যামেরাভিত্তিক বাছাই যন্ত্র ফসল গুদামে তোলার সময়ই পাথর, মাটির ঢেলা ও ত্রুটিপূর্ণ আলু সরিয়ে দিচ্ছে। তবে গতি বাড়ালে নির্ভুলতা কমে, এই হিসাব চাষিকে করতে হয়।

Future Farming২৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

কম তাপের নিজস্ব আলোর ভার্টিক্যাল ফার্ম নিয়ে যুক্তরাষ্ট্রে স্ট্যাকড ফার্ম

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ২০২৮ সালে বড় একটি ভার্টিক্যাল ফার্ম চালুর পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। নিজেদের তৈরি কম তাপের আলো ও স্বয়ংক্রিয় ব্যবস্থায় তারা শীতলীকরণের বিদ্যুৎ খরচ কমানোর কথা বলছে।

এজিফান্ডনিউজ২৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)