সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

ঝটপট ডিম পোলাও রান্না করবেন যেভাবে

ছুটির দিনে সাধারণত ঘর-বাড়ি গোছানো, সারা সপ্তাহের জামা-কাপড় পরিষ্কার করা এবং অন্যান্য কাজে ব্যয় করা হয়। তবে সবসময় সবাই রান্নার জন্য সময় বা সুযোগ পান না। যারা রান্নার সময় পান না, তাদের জন্য কিছু সহজ ও দ্রুত রান্নার বিকল্প খুবই কাজে আসে। এমন সময় ঝটপট ডিম পোলাও করতে পারেন। এটি সহজভাবে তৈরি করা যায় এবং স

লাইভস্টক

ছুটির দিনে সাধারণত ঘর-বাড়ি গোছানো, সারা সপ্তাহের জামা-কাপড় পরিষ্কার করা এবং অন্যান্য কাজে ব্যয় করা হয়। তবে সবসময় সবাই রান্নার জন্য সময় বা সুযোগ পান না। যারা রান্নার সময় পান না, তাদের জন্য কিছু সহজ ও দ্রুত রান্নার বিকল্প খুবই কাজে আসে। এমন সময় ঝটপট ডিম পোলাও করতে পারেন। এটি সহজভাবে তৈরি করা যায় এবং স্বাদে সকলকে মুগ্ধ করবে।

আসুন জেনে নেওয়া যাক ডিম পোলাও যেভাবে তৈরি করবেন-

উপকরণ১. পোলাওয়ের চাল ২ কাপ২. সেদ্ধ ডিম ৫ টি ৩. টমেটো কুচি ১ কাপ৪. পেঁয়াজ কুচি ১ কাপ৫. কাঁচা মরিচ ৫ টি৬. লাল মরিচের গুঁড়া ১ চা চামচ৭. জিরার গুঁড়া ১ চা চামচ৮. আদা বাটা ১টেবিল চামচ৯. রসুন বাটা ১ টেবিল চামচ১০. এলাচ ৪ ও ৫ টি১১. দারুচিনি ২ টি১২. তেজপাতা ৩ টি১৩. জয়ফল গুঁড়া আধা চা চামচ১৪. দুধ ২ কাপ১৫. ঘি ২ টেবিল চামচ১৬. তেল ২ চা চামচ১৭. বেরেস্তা ২ টেবিল চামচ১৮. পানি পরিমাণ মতো১৯. লবণ ও চিনি স্বাদমতো

প্রস্তুত প্রণালিপ্রথমে চুলায় একটি প্যানে তেল গরম করুন। সেদ্ধ ডিমগুলোকে অল্প হলুদ ও লবণ দিয়ে মাখিয়ে সোনালি করে ভেজে তুলে রাখুন। ওই তেলেই তেজপাতা, এলাচ ও দারুচিনি দিয়ে পেঁয়াজ কুচি ভাজুন। পেঁয়াজ কুচি হালকা বাদামি রং হলে এতে আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি, লবণ এবং সব গুঁড়া মসলা দিয়ে ভালো করে কষান।

এরপর চাল দিয়ে কিছুক্ষণ ভাজুন। এরপর দুধ ও ফুটন্ত গরম পানি দিন। পানি ফুটে চালের সঙ্গে মিশে গেলে সেদ্ধ ডিমগুলো দিয়ে দিন।কেওড়া জল ছড়িয়ে ঢাকনা দিয়ে কম আঁচে ১০-১৫ মিনিট দমে রাখুন। হয়ে গেলে বেরেস্তা ও ঘি ছড়িয়ে নামিয়ে নিন। সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করুন।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()