ছাদকৃষিশহরে নিরাপদ সবজির উৎস ছাদকৃষি
শহর বাড়ছে, তৈরি হচ্ছে নতুন রাস্তাঘাট, পরিবর্তনের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উত্তরের ট্রানজিট শহর বগুড়া। এই পরিবর্তনের মাঝেও শহরের সবুজ অক্ষুণ্ণ রাখতে অনেকেই উদ্যোগ নিয়েছেন নিজের বাসভবনে সবুজের সমারোহ ঘটাতে। বগুড়ার জলেশ্বরীতলার জি সি পালিত শংকর তেমনই এক উদ্যোক্তা।

