বগুড়া সদর উপজেলার নুরুইল গ্রামের মেঠো পথের দুই পাশে পড়ে আছে শুকিয়ে যাওয়া মরিচগাছ আর সবজির ডগা। শান্ত এই গ্রামীণ পরিবেশেই এখন ডানা মেলে উড়ছে শত শত রঙিন ফড়িং।
লাল, নীল, হলুদসহ নানা রঙের ফড়িংয়ের ওড়াউড়িতে প্রাণবন্ত হয়ে উঠেছে পুরো পথ। কোনোটি বসেছে শুকনো ডালে, কোনোটি পাশের সবুজ ধানখেতে। রোদে ঝিকমিক করছে তাদের স্বচ্ছ ডানা।





মন্তব্য
(০)