সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৪ নভেম্বর ২০২৬
ঢাকা২৪°মেঘলাআর্দ্রতা ৮৪%বাতাস ৫ কিমি/ঘ

হাঁসের খাবার কেমন হওয়া উচিত?

হাঁস সাধারণত জলচর জীব। তবে পানির সঙ্গে সম্পর্ক নেই এমন পদ্ধতিতেও হাঁস পালন করা সম্ভব। সেটি মুরগির মতো ঘরের মধ্যে রেখে। মেঝেতে বিছানা পেতে। কারণ কেবল প্রজনন ছাড়া হাঁসের পানির দরকার পড়ে না। তবে হাঁস পালন করতে গেলে অবশ্যই সেগুলোর খাবারের দিকে খেয়াল রাখতে হবে।

হাঁস সাধারণত জলচর জীব। তবে পানির সঙ্গে সম্পর্ক নেই এমন পদ্ধতিতেও হাঁস পালন করা সম্ভব। সেটি মুরগির মতো ঘরের মধ্যে রেখে। মেঝেতে বিছানা পেতে। কারণ কেবল প্রজনন ছাড়া হাঁসের পানির দরকার পড়ে না। তবে হাঁস পালন করতে গেলে অবশ্যই সেগুলোর খাবারের দিকে খেয়াল রাখতে হবে।

মনে রাখবেন, হাঁসের বাচ্চাকে সময়োপযোগী খাবার দিতে হবে। প্রথম ২ দিন পর্যন্ত মুড়ি বা চিড়া ভিজিয়ে নরম করে মেঝেতে ছিটিয়ে দিতে হবে। এরপর থেকে ১ মাস বয়স পর্যন্ত বাচ্চাকে শুধু ব্রয়লারের স্টাটার পিলেট ফিড পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে। কারণ হাঁসের বাচ্চা শুকনো খাবার খেতে পারে না। খেয়াল রাখতে হবে, খাবার যেন বেশি ভিজে না যায়।

বিলেতি রাজহাঁস গিস ছাড়া সব জাতের হাঁসই উভয়ভোজী। ওদের খাবারে আমিষ এবং শ্বেতসার দুটো খাদ্য উপাদানেরই আধিক্য আছে। এককথায় হাঁসের খাবারটা হবে মুরগির কায়দায়। তবে হাঁসের খাবার সবটাই মুরগির মতো নয়। তাই মুরগির সুষম খাদ্য হাঁসকে খাওয়ালে হাঁসের স্বাভাবিক উৎপাদন পাওয়া যাবে না।

কিছুদিন আগপর্যন্ত ব্যবসা বা বাণিজ্য করার জন্য হাঁস পোষা হতো না। আজ দিন পাল্টে গেছে। খাঁকি ক্যাম্পবেল হাঁস-মুরগির চেয়েও বেশি ডিম দেয় বলে তাকে সম্পূর্ণ বৈজ্ঞানিক কায়দায় বিজ্ঞানীর সুপরামর্শ মোতাবেক সুষম খাদ্য খাওয়ানো হচ্ছে।

তবে দেশি হাঁসকে ঘরের কাজ চালানো গোছের ডিমের জন্য খাবার দিতে হবে—চালের কুড়া, যে কোনো খোল (রেডি মহুয়া বাদ), আটার ভূষি, মাছ-মাংসের ফেলনা বা ফেলে দেওয়া জিনিস এবং প্রচুর গেঁড়ি এবং শামুক।

মনে রাখতে হবে, হাঁস প্রচুর খায় এবং তার ভাবটা সব সময়—এটা খাই, ওটা খাই। সুতরাং সুষ্ঠুভাবে হাঁস পুষতে হলে তার খাওয়ার দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। তাহলেই মাংস ও ডিমের প্রকৃত জোগান সম্ভব।

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

পরিবেশ

মন্টানায় বাইসন চরানোর প্রস্তাবে বড় পরিবেশগত ক্ষতি নেই, তবে জননিরাপত্তায় উদ্বেগ

ফিলিপস কাউন্টির ৬৪০ একর রাষ্ট্রীয় ইজারা জমিতে আমেরিকান প্রেইরির প্রস্তাব মূল্যায়ন করে শর্তসাপেক্ষে বড় প্রভাব পায়নি ডিএনআরসি; চরানোর অনুমতি অবশ্য এখনো হয়নি।

নর্দার্ন এজি নেটওয়ার্ক৪ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

ইউরোপে এক বছরে দুগ্ধখামারের খাদ্য খরচ বাড়ল ২৬ শতাংশ, দুধের দাম নিম্নমুখী

মার্কিন কৃষি বিভাগের বৈদেশিক কৃষি সেবার তথ্যে, দানাশস্য ও তেলবীজের দামে ইউরোপের খামারিদের খরচ বেড়েছে; মধ্যপ্রাচ্যের সংঘাতে সার ও জ্বালানির চাপও যোগ হয়েছে।

The Cattle Site৪ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

মার্কিন ফিডলটে হালকা বাছুরই বেশি শ্বাসরোগে ভোগে, লিখিত জীবনিরাপত্তা পরিকল্পনা কম

এপিআইএসের ফিডলট ২০২১ সমীক্ষার দ্বিতীয় প্রতিবেদন বলছে, ১২.২ শতাংশ গবাদিপশু শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত হয়েছে এবং ৯০ শতাংশের বেশি ফিডলটে অ্যান্টিবায়োটিক ব্যবহার হয়েছে।

The Cattle Site৪ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)