সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৪ নভেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৮১%বাতাস ৬ কিমি/ঘ

মাটি-বালি ছাড়াই ধনেপাতা চাষ করবেন যেভাবে

সালাদ কিংবা রান্না শেষে পরিবেশনের জন্য ধনেপাতার বিকল্প কিছুই নেই। সারাবছর ধনেপাতা পাওয়া গেলেও শীতে চাষ হওয়ার কারণে খুবই কমমূল্যে পাওয়া যায়। চাইলে বাসার বারান্দায় টবে চাষ করতে পারেন। ধনেপাতায় ক্যালসিয়াম, লৌহ ও ক্যারোটিন পাওয়া যায়। টবে ধনেপাতার চাষ করার সুবিধা হচ্ছে- প্রায় বারো মাসই চাষ করা যায়।

সালাদ কিংবা রান্না শেষে পরিবেশনের জন্য ধনেপাতার বিকল্প কিছুই নেই। সারাবছর ধনেপাতা পাওয়া গেলেও শীতে চাষ হওয়ার কারণে খুবই কমমূল্যে পাওয়া যায়। চাইলে বাসার বারান্দায় টবে চাষ করতে পারেন। ধনেপাতায় ক্যালসিয়াম, লৌহ ও ক্যারোটিন পাওয়া যায়। টবে ধনেপাতার চাষ করার সুবিধা হচ্ছে- প্রায় বারো মাসই চাষ করা যায়।

এমনকি মাটি-বালি ছাড়াই ধনেপাতা চাষ করতে পারবেন। ঘরেই চাষ করতে পারবেন পরিবারে রান্নায় যতটুকু লাগে। হুট করে ধনেপাতা লাগলে আর বাজারে দৌড়াতে হবে না।

>> মুদির দোকান থেকে গোটা ধনে কিনে আনুন। চারাগাছের দোকানেও ধনেপাতার বীজ কিনতে পাওয়া যায়।

>> বীজগুলো হামানদিস্তা দিয়ে হালকাভাবে পিষে নিন।

>> একটা ধার উঁচু এমন পাত্র বা ডেকচিতে পানি দিয়ে, তার উপর জালি দেওয়া ঝুড়ি রাখুন।

>> এবার বীজ ছড়িয়ে দিন উপর থেকে। দেখবেন, বীজ যেন শুকিয়ে না যায়। যদি সব সময় দেখাশোনা করতে না পারেন, তবে উপর থেকে ভিজে সুতির কাপড় দিয়ে ঢেকে দিন।

>> সূর্যের আলোয় রাখুন। আট-দশ দিন পর দেখবেন, চারা বেরিয়েছে। ২০-২৫ দিনে ধনেপাতায় ভরে যাবে।

>> গাছের পরিচর্যার জন্য আপনার রান্নাঘরের বর্জ্য পদার্থ থেকে তৈরি তরল কম্পোস্ট সার ব্যবহার করতে পারেন। ১৫ দিন অন্তর পানি বদলে দিতে ভুলবেন না।

কেএসকে/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

রান্নাবান্না

সম্পর্কিত খবর

দৈনন্দিন

ফ্রিজ ম্যাগনেট নয়, ভ্রমণের স্মারক এখন স্থানীয় খাবার: ‘গ্রোসারি স্টোর ট্যুরিজম’

পর্যটকেরা এখন স্থানীয় মুদিখানা ও সুপারমার্কেট থেকে বিস্কুট, মসলা, সস বা চকলেট কিনে আনছেন। ভ্রমণজগতে এই প্রবণতার নাম গ্রোসারি স্টোর ট্যুরিজম।

বাংলা ট্রিবিউন৪ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
রান্নাবান্না

দুপুরের হালকা খাবারে গ্রিক চিকেন সালাদ: দইয়ে মেরিনেট, লেবু-অলিভের ড্রেসিং

দই, লেবু ও মসলায় ৩০ মিনিট মাখানো চিকেন আর লেটুস, টমেটো, শসা, ক্যাপসিকাম, অলিভ ও চিজ মিলিয়ে ঘরেই তৈরি করা যায় গ্রিক চিকেন সালাদ।

আজকের পত্রিকা৪ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
রান্নাবান্না

ঘরেই পাহাড়ি স্বাদ: সবজি সেদ্ধ, কাঁচামরিচের ভর্তা ও বন শিম ভর্তার রেসিপি

পাহাড়ি রান্নার তিন পদের রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা: নানা রঙের সবজি সেদ্ধ, কাঁচামরিচের ভর্তা এবং বন শিম ভর্তা। উপকরণ ও পরিমাণসহ।

সমকাল৪ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)