সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°মূলত পরিষ্কারআর্দ্রতা ৬৬%বাতাস কিমি/ঘ

বঙ্গবন্ধু সাফারি পার্কে ইনকিউবেটরে ফুটল উটপাখির ৪ বাচ্চা

বালুময় বিস্তীর্ণ মরুভূমি অঞ্চলের প্রাণী উটপাখির ডিম থেকে ইনকিউবেটরের (তাপযন্ত্র) মাধ্যমে চারটি বাচ্চা ফুটিয়ে তাক লাগিয়ে দিয়েছে গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষ। আরও কিছু ডিম ইনকিউবেটরে রাখা আছে। এসব ডিম থেকে একাধিক উটপাখির বাচ্চা ফুটবে বলে আশা করছে পার্ক কর্তৃপক্ষ।

লাইভস্টক

বালুময় বিস্তীর্ণ মরুভূমি অঞ্চলের প্রাণী উটপাখির ডিম থেকে ইনকিউবেটরের (তাপযন্ত্র) মাধ্যমে চারটি বাচ্চা ফুটিয়ে তাক লাগিয়ে দিয়েছে গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষ। আরও কিছু ডিম ইনকিউবেটরে রাখা আছে। এসব ডিম থেকে একাধিক উটপাখির বাচ্চা ফুটবে বলে আশা করছে পার্ক কর্তৃপক্ষ।

এর আগেও পার্কে প্রাকৃতিক পরিবেশে দুইবার উটপাখির বাচ্চা ফুটেছিল। প্রতিবছরই উটপাখি নিয়মিত ডিম দিলেও বাচ্চা না ফোটা নিয়ে কর্তৃপক্ষের ছিল হতাশা ও অসন্তুষ্টি। তবে এবার নতুন ভাবনা ইনকিউবেটরে সে অসন্তুষ্টি কেটে যাবে ধারণা করছেন পার্কের দায়িত্বরত কর্মকর্তারা। গত ৫ থেকে ৭ জানুয়ারি তিন দিনে উটপাখির চারটি ছানা ফুটেছে।

পার্ক কর্তৃপক্ষ জানায়, সাফারি পার্কের জন্য ২০১৩ সালে দুই দফায় দক্ষিণ আফ্রিকা থেকে ছয়টি উটপাখি আমদানি করা হয়। পরে পার্কের দক্ষিণ-পশ্চিম পাশের ইমু পাখির বেষ্টনীর পাশের বেষ্টনীতে রাখা হয় উটপাখিগুলো। ২০১৭ সালের জানুয়ারিতে প্রাকৃতিকভাবে উটপাখির একটি বাচ্চা ফোটে। এর পরের বছরই আরও দুটি বাচ্চা ফোটে।

প্রতি বছরই পর্যাপ্ত পরিমাণ ডিম পাড়লেও বাচ্চা ফুটছিল না। এ নিয়ে কতৃর্পক্ষ বেশ অসন্তুষ্টিতে ছিল। এবার ইনকিউবেটরের মাধ্যমে উটপাখির ডিম থেকে বাচ্চা ফোটানোর চেষ্টা করা হয়।

এর আগে ময়ূরের বাচ্চা ফোটানো হয়েছিল ইনকিউবেটরের মাধ্যমে। এবার ইনকিউবিটরে উটপাখির ডিম থেকে বাচ্চা ফোটানোর সফলতা পাওয়া গেল।

উটপাখির ছানাদের দেখাশুনার দায়িত্বে থাকা জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট সমির সুর চৌধুরী জানান, নিয়মিত ঘরের তাপমাত্রা মাপা হয়। কলমিশাক, বাঁধাকপি কুচি ও স্টার্টার ফিড খেতে দেয়া হচ্ছে বাচ্চাদের।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী বন সংরক্ষক) মো. তবিবুর রহমান বলেন, 'পার্কের উটপাখিগুলো সব সময় ব্রিডিং করে। সময়মতো পর্যাপ্ত ডিমও দেয়। কিন্তু বাচ্চা ফুটতো না। ফলে প্রায় সব ডিম নষ্ট হয়ে যেত। এ নিয়ে অসন্তুষ্টি ছিল আমাদের মাঝে। তবে এ বেষ্টনীতেই দুবার প্রাকৃতিকভাবে বাচ্চা ফুটেছে।'

তিনি আরও বলেন, এ পদ্ধতি অবলম্বন করে এখন নিয়মিত উটপাখির বাচ্চা পাওয়া যাবে বলে আশা করছি। এ সাফল্য আমাদের সবার প্রচেষ্টার ফসল। এ সাফল্য আমাদের বড় আশা জাগিয়েছে।

আমিনুল ইসলাম/এসআর/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ধসে পড়া জীবন্ত গরু রপ্তানিকারক জিডিএক্সের ৯০ লাখ ডলার ফেরতের আদেশের বিরুদ্ধে আপিলে নিউজিল্যান্ডের প্রায় ৫০ কৃষক

২০২২ সালের মে মাসে চীনে 'ওশান উট' জাহাজের চালানের আগে ৯৬ কৃষক, খাদ্য কোম্পানি, কোয়ারেন্টিন খামার ও আইরিশ দালাল পারসেলকে দেওয়া অর্থ ফেরত চাইছে লিকুইডেটর; হাতে গোনা কয়েকজন কৃষক ছাড়ে নিষ্পত্তি করছেন।

Farmers Weekly NZ২২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

২০২৬ সালে প্রথমবার ৩০ লাখ টন ছাড়াবে অস্ট্রেলিয়ার গরুর মাংস উৎপাদন; উৎপাদনশীল পাল রেকর্ড জবাই সামলাচ্ছে

এমএলএর সেপ্টেম্বরের পূর্বাভাসে ২০২৬ সালে জবাই ৯৬ লাখ, গড় মৃতদেহ-ওজন ৩১৩ কেজি, রপ্তানি প্রায় ২৪ লাখ টন; ৩ কোটি ৮ লাখের পাল আগের পূর্বাভাসের চেয়ে ধীরে কমছে; জীবন্ত গরু রপ্তানি ২৫ শতাংশ কম।

Beef Central২২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

হকস বে-তে আঙুরের লতা উপড়ে ফেলা জমিতে ঢুকছে ভেড়ার বাচ্চা, রেকর্ড দামের স্টোর-ল্যাম্ব বাজারে বাড়তি চাপ

হেরেতাউঙ্গা সমভূমির আঙুরখেত ও বাগান চারণভূমিতে ফিরছে, জমির মালিকেরা ভেড়ার বাচ্চা ও ফ্রিজিয়ান ষাঁড়-বাছুরের দিকে তাকাচ্ছেন; জুনে স্টোর ল্যাম্ব জীবন্ত ওজনে কেজিপ্রতি ৬ ডলার ছাড়িয়েছে, বাচ্চাসহ ভেড়ির দাম গত বছরের চেয়ে মাথাপিছু ২০ ডলার বেশি।

Farmers Weekly NZ২২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()