সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ অক্টোবর ২০২৬
ঢাকা৩৩°মূলত পরিষ্কারআর্দ্রতা ৪৯%বাতাস ৮ কিমি/ঘ

সুর্যমুখী

ফসলের নাম :সূর্যমুখী(Sunflower)

উদ্ভিদতাত্ত্বিক নাম : Hellianthus annus.

১. পুষ্টিমূল্য/উপাদান : বীজে লিনোলিক এসিড বিদ্যমান। উন্নতমানের তৈল থাকে।

২. ভেষজগুণ : হৃদরোগীদের জন্য সূর্যমুখীর তেল খুবই উপকারী।

৩. ব্যবহার :সূর্যমুখীর খৈল গরু ও মহিষের উৎকৃষ্টমানের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এর বীজ ছাড়ানোর পর মাথাগুলো গরুর খাদ্য হিসেবে ব্যবহার করা যায়। গাছ ও পুষ্পস্তবক জ্বালানী হিসেবে ব্যবহৃত হয়।

৪. উপযুক্ত জমি ও মাটি : সূর্যমুখী সাধারণত সব মাটিতেই জন্মে। তবে দো-আঁশ মাটি সবচেয়ে বেশী উপযোগী।

৫. জাত পরিচিতি : এ পর্যন্ত বারি কর্তৃক ২টি জাত উদ্ভাবন করা হয়েছে। যথা (১) কিরণী (ডিএস-১) এবং বারি সুর্যমুখী-২।

কিরণী:১৯৯২ সালে জাতটির অনুমোদন দেয়া হয়। বাছাই প্রক্রিয়ার মাধ্যমে জাতটি উদ্ভাবন করা হয়। জাতটির কান্ডের ব্যাস ১.৫-২.০ সে.মি.। পরিপক্ক পুষ্পমঞ্জুরী বা শাখার ব্যাস ১২-১৫ সে.মি.। প্রতি মাথায় বীজের সংখ্যা ৪০০-৬০০। বীজের রং কালো। ১০০০ বীজের ওজন ৬৮-৭২ গ্রাম। বীজে তেলের পরিমাণ শতকরা ৪২-৪৪ ভাগ। জাতটি মোটামুটি অলটারনারিয়া বৱাইট রোগ সহনশীল। জীবনকাল ৯০-১১০ দিন। হেক্টর প্রতি ফলন ১.৬ হতে ১.৮ টন।

বারি সূর্যমুখী-২ : গাছের কান্ডের ব্যাস ২.০-২.৪ সে.মি.। পরিপক্ক পুষ্পমঞ্জুরী বা শাখার ব্যাস ১৫-১৮ সে.মি.। বীজের রং কালো। ১০০০ বীজের ওজন ৬৫-৭০ গ্রাম। প্রতি মাথায় বীজের সংখ্যা ৪৫০-৬৫০। তেলের পরিমাণ শতকরা ৪২-৪৪ ভাগ। জীবনকাল রবি মৌসুমে ৯৫-১০০ দিন এবং খরিফ মৌসুমে ৯০-৯৫ দিন। হেক্টর প্রতি ফলন রবি মৌসুমে ২.০ হতে ২.৩ টন এবং খরিপ মৌসুমে ১.৫ হতে ১.৮ টন।

৬. বীজের হার : ৮-১০ কেজি/হেক্টর।

১ / ৫সূর্যমুখী খেত — বাদুরতলা, পাথরঘাটা, বরগুনা। ছবি: Yahya / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
২ / ৫সূর্যমুখী খেত — প্রশিকা এইচআরডিসি ক্যাম্পাস, সাটুরিয়া, মানিকগঞ্জ। ছবি: Moheen Reeyad / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
৩ / ৫সূর্যমুখীর পুষ্পমঞ্জরি (Helianthus annuus)। ছবি: George Chernilevsky / উইকিমিডিয়া কমন্স (Public domain)
৪ / ৫সূর্যমুখীর বীজ — খোসাসহ ও খোসা ছাড়ানো। ছবি: Benjamint444 / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
৫ / ৫সূর্যমুখীর তেল। ছবি: Retired electrician / উইকিমিডিয়া কমন্স (CC0)
নিজস্ব প্রতিনিধিদা এগ্রো নিউজ

গ্যালারি

সম্পর্কিত খবর

গ্যালারি

ছবিতে দেশের একদিন: কাপ্তাই হ্রদে মাছ ধরা, ফুলকপির খেত আর পদ্ম

৩০ সেপ্টেম্বর রাঙামাটির কাপ্তাই হ্রদে জেলে, বগুড়ার শিবগঞ্জে ফুলকপির খেত ও বকের ঝাঁক, পাবনায় পদ্ম আর সোনাবউ পাখি, মৌলভীবাজারে কামরাঙার ফুল; প্রথম আলোর আলোকচিত্রীদের ক্যামেরায় দেশের একটি দিন।

প্রথম আলো৩০ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
গ্যালারি

ছবিতে বগুড়ার কলা: শিবগঞ্জের বাগান থেকে দেশের বাজারে

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলার গ্রামে গ্রামে কলার বাগান; পুষ্ট কাঁদি কেটে খেত থেকেই বিক্রি, ভ্যানে মোকামে আর ট্রাকে দেশের নানা বাজারে যাত্রার গল্প প্রথম আলোর আলোকচিত্রী সোয়েল রানার ক্যামেরায়।

প্রথম আলো৩০ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
গ্যালারি

ছবিতে পাবনার ধলাবুক মাছরাঙার শিকার

বাংলাদেশে ১১ প্রজাতির মাছরাঙার একটি ধলাবুক মাছরাঙা; পাবনা সদরের বলরামপুরে শিকারের অপেক্ষা থেকে ছোঁ মারা আর শিকার মুখে উড়াল, পাখিটির এক শিকারপর্ব ধরা পড়েছে প্রথম আলোর আলোকচিত্রী হাসান মাহমুদের ক্যামেরায়।

প্রথম আলো৩০ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)