সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৯°হালকা বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৭৮%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.২ মিমি

শেরপুর সীমান্তে ফের বন্যহাতির মৃত্যু, যুবক আটক

শেরপুরের গারো পাহাড়ে ফসলি জমিতে দেওয়া জেনারেটরের তারে বিদ্যুতায়িত হয়ে বন্যহাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ১০টার দিকে বাতকুচি টিলাপাড়া এলাকায় হাতিটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই জমির মালিক শহিদুল ইসলামকে (৩৮) আটক করেছে পুলিশ।

ফসল

শেরপুরের গারো পাহাড়ে ফসলি জমিতে দেওয়া জেনারেটরের তারে বিদ্যুতায়িত হয়ে বন্যহাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ১০টার দিকে বাতকুচি টিলাপাড়া এলাকায় হাতিটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই জমির মালিক শহিদুল ইসলামকে (৩৮) আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, সীমান্তবর্তী এলাকায় সম্প্রতি প্রতি রাতে খাবারের সন্ধানে লোকালয়ে আসে বন্যহাতির পাল। এতে স্থানীয়দের ফসলের জমি বাঁচাতে কৃষকরা বিভিন্নভাবে হাতি তাড়ানোর চেষ্টা করছেন। সরকারের নেওয়া সোলার ফেন্সিং প্রকল্প মুখ থুবড়ে পড়ায় নিজেদের জেনারেটরের মাধ্যমে ফসলি জমির চারপাশে বিদ্যুৎ ব্যবস্থা করে হাতি থেকে বাঁচার চেষ্টা করছেন তারা।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে অর্ধশত বন্যহাতির একটি দল বাতকুচি পাহাড়ের রাবার বাগান এলাকায় খাবারের সন্ধানে নামে। ধানক্ষেতে তাণ্ডবের একপর্যায়ে পাশে থাকা বৈদ্যুতিক লাইনের স্পর্শে এলে একটি হাতি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। এসময় সঙ্গে থাকা অন্যান্য হাতিরা আরও ক্ষিপ্ত হয়ে সেখানে তাণ্ডবলীলা চালায়।

মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, একটি বন্যহাতির মৃত্যু হয়েছে। স্থানীয়দের দেওয়া জেনারেটরে বিদ্যুতায়িত হয়ে হাতির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে। তবে এ ঘটনায় জমির মালিককে আটক করা হয়েছে।

শেরপুরের সহকারী বন সংরক্ষক সাদেকুল ইসলাম খান জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে।

ইমরান হাসান রাব্বী/আরএইচ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

পরিবেশ

বাম্পার ফলনেও লোকসানের হিসাব কষছেন চাষীরা

ধান-চালে সমৃদ্ধ উত্তরের জেলা নওগাঁয় আউশ ধান কাটা মাড়াইয়ে ব্যস্ততা বেড়েছে চাষীদের। অনুকূল আবহাওয়ায় কাঙ্খিত ফলন পেয়ে খুশি তারা। তবে কৃষকের মুখের সেই হাসি মুহূর্তেই ম্লান হয়ে যাচ্ছে দামের কারণে।

জাগো নিউজ ২৪১৮ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
এগ্রোবিজ

ছয় মাস পর চালু হয়ে দুই দিনেই আবার বন্ধ সিইউএফএলের ইউরিয়া উৎপাদন

আরসি পাম্পের সিল লিকেজ ও গ্যাসের চাপ কম থাকায় শনিবারের আগে উৎপাদন সম্ভব নয়; দিনে ১ হাজার ১০০ টন সক্ষমতার কারখানাটি ২০২৫-২৬ অর্থবছরে উৎপাদন করেছে মাত্র ৬৫ হাজার টন।

প্রথম আলো১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

তরুণ প্রজন্মকে কৃষিতে ধরে রাখাই বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের অর্থনীতি, কর্মসংস্থান ও খাদ্য নিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি কৃষি। কিন্তু জলবায়ু পরিবর্তন, কৃষিজমি কমে যাওয়া, উৎপাদন ব্যয় বৃদ্ধি, শ্রমিক সংকট, পানির সংকট, মাটির অবক্ষয়, রোগবালাই, বাজারের অনিশ্চয়তা এবং নিরাপদ খাদ্য উৎপাদনের চ্যালেঞ্জ, সব মিলিয়ে প্রচলিত কৃষি ব্যবস্থার সামনে এখন বড় ধরনের পর

জাগো নিউজ ২৪১৭ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()