পরিবেশবিলুপ্তির শঙ্কা পেরিয়ে গারো পাহাড়ে বাড়ছে বন্যহাতি
দীর্ঘদিন ধরে মানুষ ও বন্যহাতির দ্বন্দ্বে শেরপুরের গারো পাহাড় এলাকা ছিল উদ্বেগের কেন্দ্রবিন্দু। বন্যপ্রাণী গবেষকরা আশঙ্কা করছিলেন, এশিয়ান প্রজাতির হাতি হয়তো ধীরে ধীরে হারিয়ে যেতে পারে। তবে সেই শঙ্কার মাঝেই মিলেছে আশার আলো। গত এক বছরে এ এলাকায় প্রায় ২০টি হাতির শাবকের জন্ম হয়েছে। বন বিভাগ ও অধিকারকর্মী












