সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ নভেম্বর ২০২৬
ঢাকা২১°আংশিক মেঘলাআর্দ্রতা ৯২%বাতাস ৩ কিমি/ঘ

শেরপুরের বাজারে অপরিপক্ব লিচুর ছড়াছড়ি

মৌসুমের শুরুতেই অপরিপক্ব ও স্বাদহীন লিচুতে সয়লাব শেরপুরের বিভিন্ন হাট বাজার। বেশি লাভের আশায় বাগান মালিক ও ব্যবসায়ীরা গাছ থেকে কাঁচা ও টক স্বাদের এসব লিচু পেড়ে বাজারে বিক্রি করছেন। তবে চিকিৎসকরা বলছেন, এসব লিচু খেয়ে শিশুদের বমি, পেটে ব্যথাসহ মারাত্মক হাইপোগ্লাইসেমিয়া ও খিঁচুনি হওয়ার আশঙ্কা রয়েছে।

মৌসুমের শুরুতেই অপরিপক্ব ও স্বাদহীন লিচুতে সয়লাব শেরপুরের বিভিন্ন হাট বাজার। বেশি লাভের আশায় বাগান মালিক ও ব্যবসায়ীরা গাছ থেকে কাঁচা ও টক স্বাদের এসব লিচু পেড়ে বাজারে বিক্রি করছেন। তবে চিকিৎসকরা বলছেন, এসব লিচু খেয়ে শিশুদের বমি, পেটে ব্যথাসহ মারাত্মক হাইপোগ্লাইসেমিয়া ও খিঁচুনি হওয়ার আশঙ্কা রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, শেরপুর পৌর শহরের থানার মোড়, নয়ানী বাজার, খোয়ারপাড় ও বাসস্ট্যান্ডসহ নকলা, নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার বিভিন্ন হাট-বাজারে এখন কাঁচা ও আধা-পাকা লিচুর ছড়াছড়ি। বর্তমানে বাজারে প্রতি ১০০ পিস দেশি মোজাফ্ফর জাতের লিচু ২৫০ থেকে ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

খোয়ারপাড় মোড়ের এক লিচু বিক্রেতা জানান, বোম্বাই ও চায়না-থ্রি লিচু বাজারে আসতে আরও ১০ থেকে ১২ দিন সময় লাগবে, তাই বসে না থেকে এক সপ্তাহ ধরে তিনি আগাম জাতের এই মোজাফ্ফর লিচু বিক্রি করছেন।

বাজারে আসা অনেক ক্রেতা লিচুর প্রকৃত স্বাদ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। থানার মোড়ে লিচু কিনতে আসা বেসরকারি স্কুলের শিক্ষার্থী তাবাসসুম মনিরা বলে, হালকা টক লাগলেও বান্ধবীরা মিলে খাওয়ার জন্য প্রতি পিস আড়াই থেকে তিন টাকা দরে এ লিচু কিনেছি।

লিচু বাগানের মালিক উজ্জ্বল মিয়া স্বীকার করে বলেন, কিছু বাগান মালিক বেশি লাভ ও দ্রুত টাকা পাওয়ার আশায় অপরিপক্ব লিচু বিক্রি করে দিচ্ছেন। এতে ক্রেতারা যেমন লিচুর প্রকৃত স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন, তেমনি স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে। আরও আট-দশ দিন পর বাজারে পাকা ও রসালো লিচু আসবে।

অপরিপক্ব এসব লিচুর বিষয়ে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আসাদুজ্জামান আসাদ জানায়, খালি পেটে এসব কাঁচা লিচু খেলে শরীরের গ্লুকোজ তৈরির প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। এর ফলে গুরুতর হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বমি, পেটে ব্যথা, এমনকি খিঁচুনি হওয়ার মতো ঝুঁকি রয়েছে।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শাকিলুজ্জামান জাগো নিউজকে বলেন, 'বাজারে আসা বেশিরভাগ লিচুই অপরিপক্ব। গ্রাহকদের প্রতি আমাদের আহ্বান, আপনারা এ লিচু কিনবেন না। একই সঙ্গে বিক্রেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে, যেন তারা অন্তত আর একটি সপ্তাহ পর পরিপক্ব লিচু হাটে নিয়ে আসেন। আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি; কোনো লিচুতে ক্ষতিকর কেমিক্যালের মিশ্রণ পাওয়া গেলে বিক্রেতার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মো. নাঈম ইসলাম/কেএইচকে/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

খাগড়াছড়িতে মাল্টা চাষে ভাগ্য বদল, রয়েছে কিছু চ্যালেঞ্জও

পাহাড়ের ঢালে সারি সারি মাল্টার গাছ। সবুজ পাতার ফাঁকে ঝুলছে থোকায় থোকায় মাল্টা। বাগানে ভালো ফলন, বাজারে চাহিদা-সব মিলিয়ে পাহাড়ের চাষীদের মুখে এখন স্বস্তির হাসি। মাল্টা চাষ বদলে দিয়েছে তাদের জীবিকা, তৈরি হয়েছে স্থানীয় শ্রমজীবী মানুষের কর্মসংস্থান। তবে সম্ভাবনার এ বাগানে রয়েছে কিছু সংকটও। সংরক্ষণের ব্য

জাগো নিউজ ২৪১৪ নভেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
সিরাজগঞ্জের বাগবাটি হাটে দিনে ৩০ থেকে ৩৫ টন জলপাই বিক্রিএগ্রোবিজ

সিরাজগঞ্জের বাগবাটি হাটে দিনে ৩০ থেকে ৩৫ টন জলপাই বিক্রি

সিরাজগঞ্জ সদরের বাগবাটি জলপাই হাটে মৌসুম শুরুর পর প্রতিদিন হাট বসছে; উপজেলায় ১০১ হেক্টরে জলপাইয়ের আবাদ, উৎপাদনের লক্ষ্যমাত্রা ৯০৫ মেট্রিক টন।

কৃষি সময়১৪ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ধুরুং নদীর চরে সাম্মাম চাষে এখলাছ উদ্দিনের সাফল্যফল

ধুরুং নদীর চরে সাম্মাম চাষে এখলাছ উদ্দিনের সাফল্য

চট্টগ্রামের ফটিকছড়িতে ৪০ শতক জমিতে প্রথমবার সাম্মাম চাষ করে এখলাছ উদ্দিন এরই মধ্যে ১ হাজার ৮০০ কেজি ফল বিক্রি করে ১ লাখ ৮ হাজার টাকা আয় করেছেন।

কৃষি সময়১৪ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)