সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৪ নভেম্বর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৫৭%বাতাস ৬ কিমি/ঘ

খাগড়াছড়িতে মাল্টা চাষে ভাগ্য বদল, রয়েছে কিছু চ্যালেঞ্জও

পাহাড়ের ঢালে সারি সারি মাল্টার গাছ। সবুজ পাতার ফাঁকে ঝুলছে থোকায় থোকায় মাল্টা। বাগানে ভালো ফলন, বাজারে চাহিদা-সব মিলিয়ে পাহাড়ের চাষীদের মুখে এখন স্বস্তির হাসি। মাল্টা চাষ বদলে দিয়েছে তাদের জীবিকা, তৈরি হয়েছে স্থানীয় শ্রমজীবী মানুষের কর্মসংস্থান। তবে সম্ভাবনার এ বাগানে রয়েছে কিছু সংকটও। সংরক্ষণের ব্য

পাহাড়ের ঢালে সারি সারি মাল্টার গাছ। সবুজ পাতার ফাঁকে ঝুলছে থোকায় থোকায় মাল্টা। বাগানে ভালো ফলন, বাজারে চাহিদা-সব মিলিয়ে পাহাড়ের চাষীদের মুখে এখন স্বস্তির হাসি। মাল্টা চাষ বদলে দিয়েছে তাদের জীবিকা, তৈরি হয়েছে স্থানীয় শ্রমজীবী মানুষের কর্মসংস্থান। তবে সম্ভাবনার এ বাগানে রয়েছে কিছু সংকটও। সংরক্ষণের ব্যবস্থা না থাকায় একসঙ্গে বেশি ফল বাজারে উঠলে দাম কমে যায়।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর খাগড়াছড়ি জেলায় প্রায় ৬০০ হেক্টর জমিতে মাল্টার চাষ হয়েছে। প্রতি হেক্টরে গড়ে সাত টন উৎপাদন হিসাবে ফলন হতে পারে প্রায় ৪ হাজার ২০০ মেট্রিক টন। বর্তমানে স্থানীয় বাজারে প্রতি কেজি মাল্টা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। যথাযথ সংরক্ষণ, মান নিয়ন্ত্রণ ও বাজারজাতের ব্যবস্থা করা গেলে এ ফল পাহাড়ের কৃষি অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখতে পারে।

খাগড়াছড়িতে মাল্টা চাষের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বারি মাল্টা-১ জাত। ২০০৬ সালে খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রে কৃষিবিজ্ঞানীরা জাতটি উদ্ভাবন করেন। পাহাড়ের মাটি ও আবহাওয়ার সঙ্গে উপযোগী হওয়ায় ধীরে ধীরে বিভিন্ন এলাকায় বাড়তে থাকে মাল্টার চাষ। বর্তমানে এ জাতের পাশাপাশি অন্য জাতের মাল্টাও চাষ করছেন কৃষকেরা।

স্থানীয় বাজারের পাশাপাশি জেলার বাইরে থেকে আসা পর্যটকদের কাছেও পাহাড়ি মাল্টার চাহিদা রয়েছে। ফলে অনেক ক্ষেত্রে বাগান থেকেই বিক্রি হয়ে যাচ্ছে উৎপাদিত ফল। এতে কৃষকের আয় বাড়ার পাশাপাশি পাহাড়ের কৃষিভিত্তিক অর্থনীতিতেও তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা।

মাল্টা চাষি নুর আলম ও মোতালেব জানান, এ চাষ থেকে আয়ের পাশাপাশি পরিবারের সদস্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। বাগানের পরিচর্যা, সেচ, আগাছা পরিষ্কার ও ফল সংগ্রহের কাজে স্থানীয় শ্রমিকেরা কাজ করছেন। তাদের ধারণা, জেলার তিন থেকে পাঁচ হাজার শ্রমিক কোনো না কোনোভাবে মাল্টাবাগানের সঙ্গে যুক্ত। ফলে মাল্টা চাষ শুধু কৃষকের আয় বাড়াচ্ছে না, গ্রামীণ শ্রমজীবী মানুষের জীবিকাতেও অবদান রাখছে।

তবে কৃষকদের বড় সমস্যা ফল সংরক্ষণ। কোল্ডস্টোরেজ বা উপযুক্ত সংরক্ষণব্যবস্থা না থাকায় মৌসুমে একসঙ্গে বেশি মাল্টা বাজারে এলে দাম কমে যায়। দীর্ঘ সময় ফল ধরে রাখার সুযোগ না থাকায় কৃষকদের বাধ্য হয়ে কম দামে বিক্রি করতে হয়। এতে ভালো ফলন হলেও কাঙ্ক্ষিত মুনাফা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থাকে।

এর পাশাপাশি কিছু বাগানে ছয়-সাত বছর বয়সী গাছের পাতা লালচে হয়ে যাওয়ায় উদ্বিগ্ন চাষীরা। কেন এমন হচ্ছে, তা শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না গেলে ভবিষ্যৎ ফলন নিয়ে তাদের মধ্যে তৈরি হচ্ছে অনিশ্চয়তা।

অন্যদিকে, অধিক লাভের আশায় কিছু ক্ষেত্রে পরিপক্ব হওয়ার আগেই মাল্টা সংগ্রহ করে বাজারজাত করার অভিযোগ রয়েছে। এতে ফলের স্বাভাবিক মিষ্টতা ও স্বাদ কম থাকায় ক্রেতাদের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে। তাই সঠিক সময়ে ফল সংগ্রহ এবং মান বজায় রাখার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নাসির উদ্দিন চৌধুরী জানান, অপরিপক্ব মাল্টা সংগ্রহ না করে সঠিক সময়ে ফল বাজারজাত করা প্রয়োজন। পাশাপাশি গাছের পাতা লালচে হয়ে যাওয়ার কারণ শনাক্ত করে প্রতিকারের ব্যবস্থা নেওয়া জরুরি।

সংশ্লিষ্টদের মতে, পাহাড়ি মাল্টার উৎপাদন বাড়ানোর পাশাপাশি সংরক্ষণ সুবিধা, কৃষকদের কারিগরি সহায়তা, ফলের মান নিয়ন্ত্রণ ও বাজার ব্যবস্থার উন্নয়ন জরুরি। এসব ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নেওয়া হলে খাগড়াছড়ির মাল্টা স্থানীয় বাজারের গণ্ডি পেরিয়ে আরও বড় বাজারে জায়গা করে নিতে পারবে। এতে কৃষকের আয় বাড়ার পাশাপাশি পাহাড়ে কর্মসংস্থান ও কৃষিভিত্তিক অর্থনীতির বিকাশও ত্বরান্বিত হবে।

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

সিরাজগঞ্জের বাগবাটি হাটে দিনে ৩০ থেকে ৩৫ টন জলপাই বিক্রিএগ্রোবিজ

সিরাজগঞ্জের বাগবাটি হাটে দিনে ৩০ থেকে ৩৫ টন জলপাই বিক্রি

সিরাজগঞ্জ সদরের বাগবাটি জলপাই হাটে মৌসুম শুরুর পর প্রতিদিন হাট বসছে; উপজেলায় ১০১ হেক্টরে জলপাইয়ের আবাদ, উৎপাদনের লক্ষ্যমাত্রা ৯০৫ মেট্রিক টন।

কৃষি সময়১৪ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ধুরুং নদীর চরে সাম্মাম চাষে এখলাছ উদ্দিনের সাফল্যফল

ধুরুং নদীর চরে সাম্মাম চাষে এখলাছ উদ্দিনের সাফল্য

চট্টগ্রামের ফটিকছড়িতে ৪০ শতক জমিতে প্রথমবার সাম্মাম চাষ করে এখলাছ উদ্দিন এরই মধ্যে ১ হাজার ৮০০ কেজি ফল বিক্রি করে ১ লাখ ৮ হাজার টাকা আয় করেছেন।

কৃষি সময়১৪ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
সেচের আগে কোদাল: কম পানিতে বেশি ফলের পরামর্শ দক্ষিণ আফ্রিকার বিশেষজ্ঞদেরফল

সেচের আগে কোদাল: কম পানিতে বেশি ফলের পরামর্শ দক্ষিণ আফ্রিকার বিশেষজ্ঞদের

ব্যারিডেলের এক কৃষি দিবসে একজন পুনরুদ্ধার পরিবেশবিদ ও দুই মৃত্তিকাবিজ্ঞানী মাটি ঢেকে রাখা, কোদাল দিয়ে খুঁড়ে পানির গতি দেখা এবং প্রতি কেজি ফলে কত পানি লাগে তা জানার পরামর্শ দেন।

ফার্মার্স উইকলি সাউথ আফ্রিকা১৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)