সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৫ নভেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৫৯%বাতাস ১০ কিমি/ঘ

শখ থেকে মাছুমের মাসে আয় ৫০ হাজার টাকা

বয়স ২২ বছর। গাছপালার প্রতি শখ ছোটবেলা থেকেই। সেই শখকে এখন করেছেন আয়ের উৎস। গড়ে তুলেছেন নার্সারি। আর নার্সারি থেকে মাসে আয় করেন ৪০ থেকে ৫০ হাজার টাকা। এই টাকা দিয়ে নিজে পড়াশোনা করেন, ছোটবোনকে পড়ান। এমনকি পরিবারেও অর্থনৈতিক অবদান রাখেন। বলছি মাফিজুল হাসান মাছুমের কথা। তিনি বগুড়ার সোনাতলার উত্তর আটকড়িয়

বয়স ২২ বছর। গাছপালার প্রতি শখ ছোটবেলা থেকেই। সেই শখকে এখন করেছেন আয়ের উৎস। গড়ে তুলেছেন নার্সারি। আর নার্সারি থেকে মাসে আয় করেন ৪০ থেকে ৫০ হাজার টাকা। এই টাকা দিয়ে নিজে পড়াশোনা করেন, ছোটবোনকে পড়ান। এমনকি পরিবারেও অর্থনৈতিক অবদান রাখেন। বলছি মাফিজুল হাসান মাছুমের কথা। তিনি বগুড়ার সোনাতলার উত্তর আটকড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। পড়াশোনা করছেন সোনাতলা সরকারি নাজির আখতার কলেজে। তিনি ইসলামের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

শুরুর গল্পগাছের প্রতি ভালোবাসা তার ছোটবেলা থেকেই। নার্সারি করার পরিকল্পনা জাগে করোনার সময়ে। তখন তিনি উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী। বাবার পতিত জমিতে ছোট পরিসরে গড়েন নার্সারি। সেটি ছিল উত্তর আটকড়িয়া গ্রামে। মূলত সেখান থেকে কিছুটা বিক্রি হলেও মনে ছিল নার্সারি বড় করার সাধ। সেই সাধ থেকে তিনি আসেন সোনাতলা উপজেলার প্রাণকেন্দ্র বঙ্গবন্ধু চত্বরের সামনে। সেখানে মাসিক চুক্তিতে ফাঁকা জায়গা ভাড়া নেন। সেখানেই স্বপ্ন বিকশিত হতে শুরু করে। গড়েন বড় পরিসরে নার্সারি। তার নাম দেন 'গ্রিন লিভস'।

আরও পড়ুন: মৃৎশিল্প: বাংলার ঐতিহ্যবাহী শিল্পকর্ম

এগিয়ে চলাতার গ্রিন লিভস নার্সারিতে উৎপাদিত গাছ ছাড়াও নিয়ে আসেন বিভিন্ন প্রজাতির বিদেশি ফুল, ফলসহ সৌন্দর্যবর্ধক গাছ। বর্তমানে তার নার্সারিতে প্রায় ২৫০ প্রজাতির বেশি গাছ আছে। এরমধ্যে আছে ক্যাকটাস, সাকুলেন্ট, বনসাইসহ নানা ইনডোর আউটডোর প্ল্যান্ট। গাছের পাশাপাশি তার গ্রিন লিভসে বিভিন্ন প্রজাতির অ্যাকুরিয়ামে চাষযোগ্য সৌখিন বিদেশি মাছ তুলেছেন। সেই সঙ্গে নানা রকম পাখি, পোষাপ্রাণিও রেখেছেন। এককথায় মানুষের শখের সব জিনিস তিনি এক ছাদের নিচে রাখার চেষ্টা করেছেন।

ভবিষ্যৎ পরিকল্পনাভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মাছুম বলেন, 'আমার ইচ্ছা পড়ালেখা শেষ করে গার্ডেনটাই ভালোভাবে করা। আমার চাকরি করার ইচ্ছা নেই। উদ্যোক্তা হতে চাই। তাই ভবিষ্যতে আমার এই গ্রিন লিভসে আরও বেশি বিনিয়োগ করবো। সেই সঙ্গে চেষ্টা করবো আমার এখানে দু'একজনের কর্মসংস্থানের ব্যবস্থা করার।'

আরও পড়ুন: জৌলুস হারাচ্ছে নৌকা বাইচ

জনপ্রতিনিধির বক্তব্যমাছুমের নার্সারি সম্পর্কে সোনাতলা পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল বলেন, 'মাছুম খুবই শৈল্পিক ছেলে। কয়েকদিন আগেও জায়গাটা নোংরা ছিল। সে জায়গাটা ভাড়া নিয়ে অনেক সুন্দর করে সাজিয়েছে। সেখান থেকে তার একটা আয়ের উৎসও হয়েছে। জায়গায়টি সোনাতলার বঙ্গবন্ধু চত্বরের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে।'

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

চাঁদপুরের ঘাটে ইলিশ নেই, নিষেধাজ্ঞার পর কেজিতে দাম বেড়েছে ৪০০ টাকা পর্যন্ত

নিষেধাজ্ঞা শেষে দুদিনে আড়াই হাজার থেকে তিন হাজার মণ ইলিশ এলেও এখন দিনে মিলছে ২৫ থেকে ৩০ মণ; এক কেজির স্থানীয় ইলিশের দাম উঠেছে দুই হাজার ৮০০ টাকা পর্যন্ত।

বাংলা নিউজ ২৪৫ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

ভোলায় নিষেধাজ্ঞার পর জালে ওঠা ইলিশের বেশিরভাগই ডিমওয়ালা, সময় নিয়ে প্রশ্ন

ভোলার মেঘনা ও তেঁতুলিয়ায় নিষেধাজ্ঞা শেষে মাছ কম মিলছে, জেলেদের হিসাবে ১০০টির ৯৫টির পেটেই ডিম; জেলেরা বলছেন নিষেধাজ্ঞা আরও পরে হলে ভালো হতো, বিজ্ঞানী দেখছেন জলবায়ু পরিবর্তনের প্রভাব।

জাগো নিউজ ২৪৫ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

৪০টি হাঁস থেকে বছরে ২৫-৩০ লাখ টাকা আয়, পীরগঞ্জের দুই বন্ধুর খামার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের আব্দুল মজিদ ও নজরুল ইসলাম তিন বছর আগে ৪০টি হাঁস দিয়ে শুরু করে এখন ইনকিউবেটরে বাচ্চা ফুটিয়ে বিক্রি করছেন, সঙ্গে পুকুরে মাছ চাষ। তাঁদের দাবি, বছরে আয় ২৫ থেকে ৩০ লাখ টাকা।

কৃষি সময়৪ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)