সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৬°মেঘলাআর্দ্রতা ৯৩%বাতাস ১২ কিমি/ঘ

কুমিরকে তীরে টেনে আনলো গরু, বনবিভাগের সহযোগিতায় উদ্ধার

মোংলায় সুন্দরবনের শ্যালা নদীতে পানি খেতে নেমে কুমিরের আক্রমণের শিকার হয়েছে একটি গরু। কুমির গরুটির পেছনের রান ও দুই পা কামড়ে জখম করে। পরে বনবিভাগ গরুটি উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করেছে।

লাইভস্টক

মোংলায় সুন্দরবনের শ্যালা নদীতে পানি খেতে নেমে কুমিরের আক্রমণের শিকার হয়েছে একটি গরু। কুমির গরুটির পেছনের রান ও দুই পা কামড়ে জখম করে। পরে বনবিভাগ গরুটি উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করেছে।

রোববার (২৪ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকার চাঁদপাই ফরেস্ট লঞ্চঘাট সংলগ্ন শ্যালা নদীতে এ ঘটনা ঘটে।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জ কার্যালয়ের বোটম্যান মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বনবিভাগের কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শ্যালা নদীর তীরে একটি গাভি পানি খেতে নামে। এ সময় ওই জায়গায় থাকা একটি বড় কুমির গরুটির ওপর আক্রমণ করে। কুমিরটি গরুর পেছনের ডান রান কামড়ে ধরে টানতে থাকে। গরুটিও ছাড়িয়ে নিতে ওপরের দিকে উঠতে থাকে। গরুর টানে কুমিরও তীরের অর্ধেক পর্যন্ত উঠে যায়।

কুমির ও গরুর ধস্তাধস্তি এবং গরুর ডাকে লঞ্চঘাটের লোকজন ছুটে আসেন। পরে লোকজনের তাড়া ও শব্দে কুমির গরুটিকে ছেড়ে নদীতে চলে যায়। পরে গরুটি সেখান থেকে উদ্ধার করে এনে মালিকের কাছে দেওয়া হয়।

বোটম্যান মিজানুর রহমান বলেন, কুমিরে গরু ধরার খবর পেয়ে স্টেশনের বোটম্যান সুলতান মাহমুদ ও বনপ্রহরী অসিম কুমার গিয়ে গরুটি উদ্ধার করেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মালিকের কাছে হস্তান্তর করা হয়। চিকিৎসার জন্য গরুটিকে পশু হাসপাতালে নেওয়া হয়েছে।

গরুটির মালিক জয়মনি এলাকার নাগেরপুকুর পাড়ের শ্যামল মজুমদার। তিনি বলেন, কুমিরের আক্রমণে গরুর পেছনের রান ও দুই পাসহ শিরা মারাত্মক জখম হয়েছে। রান ও পায়ের কয়েক জায়গার মাংস কামড়ে থেঁতলে গেছে।

গাভিটি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলেও জানান তিনি।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ধসে পড়া জীবন্ত গরু রপ্তানিকারক জিডিএক্সের ৯০ লাখ ডলার ফেরতের আদেশের বিরুদ্ধে আপিলে নিউজিল্যান্ডের প্রায় ৫০ কৃষক

২০২২ সালের মে মাসে চীনে 'ওশান উট' জাহাজের চালানের আগে ৯৬ কৃষক, খাদ্য কোম্পানি, কোয়ারেন্টিন খামার ও আইরিশ দালাল পারসেলকে দেওয়া অর্থ ফেরত চাইছে লিকুইডেটর; হাতে গোনা কয়েকজন কৃষক ছাড়ে নিষ্পত্তি করছেন।

Farmers Weekly NZ২২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

২০২৬ সালে প্রথমবার ৩০ লাখ টন ছাড়াবে অস্ট্রেলিয়ার গরুর মাংস উৎপাদন; উৎপাদনশীল পাল রেকর্ড জবাই সামলাচ্ছে

এমএলএর সেপ্টেম্বরের পূর্বাভাসে ২০২৬ সালে জবাই ৯৬ লাখ, গড় মৃতদেহ-ওজন ৩১৩ কেজি, রপ্তানি প্রায় ২৪ লাখ টন; ৩ কোটি ৮ লাখের পাল আগের পূর্বাভাসের চেয়ে ধীরে কমছে; জীবন্ত গরু রপ্তানি ২৫ শতাংশ কম।

Beef Central২২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

হকস বে-তে আঙুরের লতা উপড়ে ফেলা জমিতে ঢুকছে ভেড়ার বাচ্চা, রেকর্ড দামের স্টোর-ল্যাম্ব বাজারে বাড়তি চাপ

হেরেতাউঙ্গা সমভূমির আঙুরখেত ও বাগান চারণভূমিতে ফিরছে, জমির মালিকেরা ভেড়ার বাচ্চা ও ফ্রিজিয়ান ষাঁড়-বাছুরের দিকে তাকাচ্ছেন; জুনে স্টোর ল্যাম্ব জীবন্ত ওজনে কেজিপ্রতি ৬ ডলার ছাড়িয়েছে, বাচ্চাসহ ভেড়ির দাম গত বছরের চেয়ে মাথাপিছু ২০ ডলার বেশি।

Farmers Weekly NZ২২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()