সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৫%বাতাস ১২ কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

কম দামে এমন সবজি যা শরীরের তিনটি বড় সমস্যার সমাধান

বর্তমান সময়ের জীবনযাপনে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, হজমের গোলমাল আর হৃদ্‌স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা এই তিন সমস্যা প্রায় ঘরেঘরেই দেখা যাচ্ছে। সুস্থ থাকতে অনেকেই দামি খাবার কিংবা সাপ্লিমেন্টের দিকে ঝুঁকছেন। অথচ বাজারের সাধারণ সবজির তালিকাতেই আছে এর সহজ সমাধান। কম দামে পাওয়া এমন একটি সবজি রয়েছে,

শাকসবজি

বর্তমান সময়ের জীবনযাপনে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, হজমের গোলমাল আর হৃদ্‌স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা এই তিন সমস্যা প্রায় ঘরেঘরেই দেখা যাচ্ছে। সুস্থ থাকতে অনেকেই দামি খাবার কিংবা সাপ্লিমেন্টের দিকে ঝুঁকছেন। অথচ বাজারের সাধারণ সবজির তালিকাতেই আছে এর সহজ সমাধান। কম দামে পাওয়া এমন একটি সবজি রয়েছে, যা নিয়মিত খাদ্যতালিকায় রাখলে শরীরের এই তিনটি বড় সমস্যার মোকাবিলা করা সম্ভব। পুষ্টিগুণে ভরপুর সেই সবজিটি শুধু স্বাদেই ভালো নয়, নীরবে কাজ করে শরীরকে সুস্থ রাখতে। তেমনি একটি সবজি ওলকপি।

ওলকপি বাঁধাকপি পরিবারের একটি পুষ্টিকর সবজি, যা স্বাদ ও গুণ দুটিতেই আলাদা। কাঁচা অবস্থায় এটি কিছুটা পেঁপের মতো কচকচে অনুভূতি দেয় আর রান্না হলে নরম হয়ে হালকা মিষ্টি স্বাদ পাওয়া যায়। শুধু স্বাদেই নয়, স্বাস্থ্যগুণেও ওলকপি বেশ সমৃদ্ধ।

ওলকপির আরেক নাম 'জার্মান শালগম'। এটি ব্রাসিকা ওলারাসিয়া গোত্রভুক্ত একটি ক্রুসিফেরাস সবজি। গোলাকার কাণ্ডের সঙ্গে এর ডাঁটা ও পাতা সব অংশই খাওয়ার উপযোগী। সাধারণত সবুজ ও বেগুনি রঙের ওলকপি বেশি দেখা যায়, তবে সাদা ও লাল জাতও রয়েছে। ভেতরের অংশ সাধারণত ফ্যাকাশে সাদা রঙের হয়।

এক কাপ কাঁচা ওলকপিতে প্রায় থাকে মাত্র ৩৬ ক্যালরি, ৮ গ্রাম কার্বোহাইড্রেট, ৫ গ্রাম খাদ্যআঁশ, ২ গ্রাম প্রোটিন, ৮৪ মিলিগ্রাম ভিটামিন সি (দৈনিক চাহিদার প্রায় ৯৫ শতাংশ), ৪৭২ মিলিগ্রাম পটাশিয়াম (দৈনিক প্রয়োজনের প্রায় ১৮ শতাংশ), ০.২ মিলিগ্রাম ভিটামিন বি৬।

শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি করে: ওলকপিতে প্রচুর ভিটামিন সি থাকে, যা শরীরকে সংক্রমণের বিরুদ্ধে সুরক্ষা দেয়। এটি কোষের ক্ষয় রোধ করে এবং আয়রন শোষণে সাহায্য করে। পাশাপাশি ওলকপির পাতা ও মূল অংশে থাকা পলিফেনল ও গ্লুকোসিনোলেটস অ্যান্টিঅক্সিডেন্ট ও জীবাণুনাশক হিসেবে কাজ করে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত ওলকপি খাওয়া কিছু নির্দিষ্ট ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।

হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখে: ওলকপির খাদ্যআঁশ অন্ত্রের জন্য খুবই উপকারী। এটি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং হজম সহজ করে। একই সঙ্গে এটি অন্ত্রে থাকা ভালো ব্যাকটেরিয়া যেমন ল্যাকটোবাসিলি ও বিফিডোব্যাকটেরিয়ার বৃদ্ধি সহায়তা করে, যা গাট মাইক্রোবায়োম সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

হৃদ্‌স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর: ওলকপি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ক্ষতিকর কোলেস্টেরল (এলডিএল) কমাতে ভূমিকা রাখে। বিশেষ করে লাল বা বেগুনি ওলকপিতে থাকা অ্যানথোসায়ানিন, সঙ্গে পটাশিয়াম ও ভিটামিন বি৬ এই উপাদানগুলো হার্ট ভালো রাখতে সহায়ক। গবেষকদের মতে, নিয়মিত ওলকপি খেলে হৃদ্‌রোগের ঝুঁকি কমতে পারে।

ওলকপি রান্না করে তরকারি, ভাজি কিংবা সেদ্ধ করে খাওয়া যায়। গ্রিল করেও ভালো লাগে। কাঁচা অবস্থায় সালাদে ব্যবহার করা যায় অনায়াসে। স্পাইরাল করে কেটে নুডলসের বিকল্প হিসেবেও ব্যবহার করা যায়। চাইলে পাকোড়া বানিয়েও খেতে পারেন।

তথ্যসূত্র: ক্লিভল্যান্ড ক্লিনিক

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()