শীতের রঙিন ফুল আর ছাদের জৈব সবজির জন্য প্রস্তুতি নেওয়ার সময় এখনই, বলছে কলকাতার এই সময়ের লাইফস্টাইল পাতা। প্রথমবার ছাদবাগান করলে শুরুতে বেশি গাছ না লাগিয়ে অল্প কয়েকটি দিয়ে শুরু করার পরামর্শ দেওয়া হয়েছে।
শাকের মধ্যে লালশাক, পালংশাক ও কলমিশাক লাগানো যায়। টবে বেগুন, টমেটো, ঢেঁড়স, মুলা, গাজর, বিটরুট, বাঁধাকপি, ফুলকপি, ব্রকলি, ক্যাপসিকাম ও লেটুস বসানো যায়; লতানো সবজির মধ্যে শিম, লাউ ও বরবটি।
সবজির জন্য ১২ থেকে ১৫ ইঞ্চির টব, বালতি বা জিও ব্যাগ ব্যবহার করা যায়। মাটি হবে সমপরিমাণ দোআঁশ মাটি, জৈব সার ও বেলে মাটির মিশ্রণ। গাছ রাখতে হবে এমন জায়গায়, যেখানে দিনে অন্তত ৫-৬ ঘণ্টা সরাসরি রোদ পড়ে।
ফুলের বাগানের সেরা সময় শীত। চন্দ্রমল্লিকা, কসমস, জিনিয়া, ডালিয়া, সূর্যমুখী, পিটুনিয়া, ডায়ান্থাস, দোপাটি, জারবেরা ও অ্যাস্টার বসানো যায়, নার্সারির চারা বা বীজ থেকে। ফুলের মাটিতে ৫০ শতাংশ দোআঁশ মাটি, ৩০ শতাংশ কম্পোস্ট ও ২০ শতাংশ কোকোপিট মিশিয়ে ভালো করে রোদে শুকিয়ে তারপর গাছ বসাতে বলা হয়েছে।
ফুলের গাছে সপ্তাহে ২-৩ বার সকালে পানি দিতে হবে, তবে মাটি শুকিয়ে এলে তবেই। লাগানোর ১০ দিন পর থেকে নিয়মিত জৈব সার দিলে গাছ ফুলে ভরে উঠবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদন: মেঘা মণ্ডল, এই সময়।
ছবি: Alvesgaspar / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
সূত্র: এই সময়





মন্তব্য
(০)