ফলপাহাড়ে মিয়াজাকি আমের কেজি ৯০০ টাকা
খাগড়াছড়ির আম্রপালির পরিচিতি দেশজুড়ে। আম্রপালির সাফল্যের পর বিদেশি রঙিন আম চাষে ঝুঁকছেন পাহাড়ের চাষিরা। এখানে ৬০০-৯০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এসব আম। খাগড়াছড়ির উঁচু-নিচু টিলাভূমিতে এখন থোকায় থোকায় ঝুলছে রঙিন আম। বিদেশি রঙিন আমে সফলতার আশা করছেন শৌখিন চাষিরা।












