সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৩°পরিষ্কার আকাশআর্দ্রতা ৫৯%বাতাস কিমি/ঘ

ভারতীয় মিষ্টি আঙুর চাষে সফল লাভলী

ইউটিউব দেখে ভারতীয় ছমছম জাতের মিষ্টি আঙুর চাষ করে সফলতা পেয়েছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা গ্রামের লাভলী আক্তার। শখের বশে করা আঙুরের বাগান দেখতে ভিড় করছেন অসংখ্য মানুষ। তার সফলতা দেখে অনেকেই আঙুর বাগান করতে উৎসাহী হচ্ছেন।

ফসল

ইউটিউব দেখে ভারতীয় ছমছম জাতের মিষ্টি আঙুর চাষ করে সফলতা পেয়েছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা গ্রামের লাভলী আক্তার। শখের বশে করা আঙুরের বাগান দেখতে ভিড় করছেন অসংখ্য মানুষ। তার সফলতা দেখে অনেকেই আঙুর বাগান করতে উৎসাহী হচ্ছেন।

সরেজমিনে জানা যায়, লাভলী আক্তার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা গ্রামের অবসরপ্রাপ্ত আব্দুস সালামের স্ত্রী। ইউটিউব দেখেই তিনি ভারতীয় ছমছম জাতের আঙুর বাগান করতে উৎসাহী হন। পরে বাড়ির সামনে দোয়ারিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ১২ শতাংশ জমির ওপর মাচা তৈরি করে আঙুর বাগান করেছেন তিনি। বাগানে ৪৭টি আঙুর গাছ আছে। প্রতিটি গাছেই থোকায় থোকায় ঝুলছে আঙুর।

আরও পড়ুন: পিরোজপুরে কলা চাষে ভাগ্য বদলেছে কৃষকের

লাভলী আক্তার জাগো নিউজকে বলেন, 'ইউটিউব দেখে উৎসাহী হয়ে ২০২২ সালের ২৮ মে সাতক্ষীরা থেকে ভারতীয় ছমছম জাতের ৪৭টি আঙুরের চারা সংগ্রহ করে রোপণ করি। প্রতিটি চারা গাছের দাম পড়েছে ৫০০ টাকা। এক বছরেই আঙুরে ভরে গেছে মাচা। মাচা তৈরি ও চারা গাছে খরচ হয়েছে প্রায় ১ লাখ টাকা। প্রাথমিকভাবে ১২ শতাংশ জমিতে পরীক্ষামূলক চাষ করে সফলতা পেয়েছি। আগামীতে বড় পরিসরে চাষ করার চিন্তা আছে।'

তিনি বলেন, 'অনেকে বাগান থেকেই ২০০ টাকা কেজি হিসেবে কিনে নিচ্ছেন। যা আছে, তা-ও বাগান থেকেই বিক্রি হয়ে যাবে। এখান থেকে গাছ কাটিংয়ের মাধ্যমে চারা গাছ উৎপাদন করেছি। কেউ চাইলে ৩০০-৩৫০ টাকা করে প্রতি পিস সংগ্রহ করতে পারবেন।'

আরও পড়ুন: হলুদ তরমুজ চাষে কৃষকের মুখে হাসি

বাবুগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো. মামুনুর রহমান জাগো নিউজকে বলেন, 'বাগানটির কথা শুনে ভালো লেগেছে। পরে কৃষি সম্প্রসারণ কর্মকর্তাসহ পরিদর্শন করেছি। ভালোই ফলন হয়েছে। তাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করেছি। যারা উৎসাহী হয়ে আঙুর বাগান করবেন, তাদেরও সহযোগিতা করা হবে।'

শাওন খান/এসইউ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

বাজার ব্যবস্থাপনা

উলিপুরে সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে ঘেরাও, পুলিশ এসে উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে সরকার নির্ধারিত দামে ইউরিয়া না পাওয়ার অভিযোগে শুক্রবার সন্ধ্যায় গাবতলী বাজারে এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে ঘিরে বিক্ষোভ করেন কৃষকেরা; আধা ঘণ্টা পর পুলিশ তাঁকে উদ্ধার করে।

প্রথম আলো১৯ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

বৃষ্টির পর আয়ারল্যান্ডে ঘাসের বৃদ্ধি ফিরল হেক্টরে দৈনিক ৬৩ কেজি শুষ্ক পদার্থে

গ্রীষ্মজুড়ে মাটির আর্দ্রতা-ঘাটতিতে ভোগা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব আয়ারল্যান্ডের খামারগুলোতে বৃষ্টি ফেরায় জাতীয় গড় ঘাস-বৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে হেক্টরে ৬৩ কেজি শুষ্ক পদার্থে, জানিয়েছে পাস্চারবেজ আয়ারল্যান্ড।

Agriland১৯ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

চার বছর ধরে ভাঙা সেতু, মাথায় করে ফসল আনছেন কালাইয়ের কৃষকেরা

জয়পুরহাটের কালাই উপজেলার বেগুনগ্রামে ফসলি মাঠের একমাত্র সেতুটি চার বছর আগে ভেঙে পড়ায় শত শত কৃষক ধান-আলু মাঠ থেকে বাড়ি আনতে বাড়তি সময় ও খরচ গুনছেন; এলজিইডি বলছে, বরাদ্দ পেলেই নতুন সেতু।

সমকাল১৯ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()