সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯২%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

লিচু চাষে সফল কৃষি উদ্যোক্তা আফ্রাহিম বাদশা

দিনাজপুর জেলার বিরল উপজেলার মাধববাটী গ্রামে লিচু চাষ করে সফল হয়েছেন শামসুদ্দীন আহমেদের ছোট ছেলে আফ্রাহিম বাদশা মানিক। তিনি তার বাবার লিচু চাষকে আদর্শ হিসেবে গ্রহণ করে সফল কৃষি উদ্যোক্তা হয়েছেন।

ফল

দিনাজপুর জেলার বিরল উপজেলার মাধববাটী গ্রামে লিচু চাষ করে সফল হয়েছেন শামসুদ্দীন আহমেদের ছোট ছেলে আফ্রাহিম বাদশা মানিক। তিনি তার বাবার লিচু চাষকে আদর্শ হিসেবে গ্রহণ করে সফল কৃষি উদ্যোক্তা হয়েছেন।

জানা যায়, আফ্রাহিম বাদশা দিনাজপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাওয়ার টেকনোলজিতে পড়াশোনা শেষ করেন। এরপর উপ-প্রকৌশলী হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন। একসময় চাকরি থেকে ইস্তফা দিয়ে ঢাকায় পাওয়ার টেকনোলজি ইঞ্জিনিয়ারিং নামে একটি প্রতিষ্ঠান দাঁড় করান। করোনাকালে ব্যবসা খারাপ হওয়ায় কার্যক্রম সংকুচিত করে কৃষি উদ্যোক্তা হওয়ার বিষয়কে গুরুত্ব দেন।

পরে নিজ এলাকা দিনাজপুরের বিরল উপজেলায় বাবার দেখানো লিচু চাষে মনোযোগী হন। এ বছর তিনি প্রায় ১০ একর জায়গায় লিচুর বাগান করেছেন। যেখানে প্রায় ৪৫০টি লিচু গাছ আছে। আশানুরূপ ফলন হলেও প্রচণ্ড তাপদাহে কিছু লিচু ক্ষতিগ্রস্ত হয়। তারপরও তিনি প্রায় ৫০ লাখ টাকার লিচু বিক্রির আশা করছেন।

আরও পড়ুন: টাঙ্গাইলে 'ব্ল্যাক রাইস' চাষে সফল কলেজছাত্র নাহিদ

প্রকৌশলী থেকে কৃষি উদ্যোক্তা হওয়া প্রসঙ্গে আফ্রাহিম বাদশা বলেন, 'বাংলাদেশ কৃষি প্রধান দেশ। বাবার দেখানো পথকে আমি গ্রহণ করেছি। করোনা পরবর্তী সময়ে নিজ এলাকায় সময় অতিবাহিত করি। পারিবারিক লিচু বাগানের পাশাপাশি কিছু জায়গা ইজারা নিয়ে লিচু চাষ করেছি।'

তিনি বলেন, 'এলাকার মানুষের কর্মসংস্থানেরও সুযোগ হয়েছে আমার বাগানে। শ্রমিকরা চুক্তিভিত্তিক লিচু পেড়ে থাকেন। সরাসরি বাগান থেকে পাইকারি ক্রেতারা লিচু সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় পাঠিয়ে থাকেন।'

এবার তার বাগানের লিচুর প্রতি পাইকারি ক্রেতাদের বিশেষ আগ্রহ আছে উল্লেখ করে বলেন, 'লিচু চাষের প্রসারে আধুনিক প্রযুক্তির সমন্বয় প্রয়োজন। একই সঙ্গে সরকার হিমাগার তৈরি করলে লিচু সংরক্ষণে চাষিদের সুবিধা হয়।'

আরও পড়ুন: কালো ধানে বেশি ফলনের আশা কৃষক আলামিনের

লিচু চাষিদের সহজ শর্তে ঋণের ব্যবস্থার পাশাপাশি এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে কৃষকদের অর্থনৈতিক সংকট কমে আসবে। একই সঙ্গে সহজ হবে লিচুর বাজারজাতকরণ। নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে বলেও তিনি মনে করেন।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()