শাকসবজি২২ দেশ ঘুরে নিজ বাড়িতে পেঁপে চাষে সফল সুমন
আবু বকর সিদ্দিক সুমন। বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বায়লাখালি গ্রামের বাসিন্দা। জীবনের অধিকাংশ সময় জীবিকার তাগিদে কাটিয়েছেন ২২টি দেশে। অবশেষে নিজ দেশে এসে সফলতার মুখ দেখেছেন বিদেশে শেখা পেঁপে চাষের প্রশিক্ষণ কাজে লাগিয়ে।












