লাইভস্টকদেড় টনের মানিককে নিয়ে বিপাকে খামারি হামিদা
এবারের ঈদেও দেড় টন ওজনের ষাঁড় 'মানিক'কে বিক্রির আশা করছেন খামারি হামিদা। এর আগে তিনবার হাটে ওঠালেও বিক্রি না হওয়ায় অনেকটাই হতাশ হামিদা। তবে হাল ছাড়েননি। ন্যায্যমূল্যে বিক্রির আশায় মানিককে লালন পালন করছেন তিনি। ষাঁড়টি বিক্রি করে দুগ্ধ খামার করার স্বপ্ন আছে তার।












