ঢাকার দুই সিটিতে ১৫ পশুর হাটের ইজারা চূড়ান্ত
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ১৭টি অস্থায়ী কোরবানির পশুর হাট বসবে এবার। এরই মধ্যে ১৫টি হাটের ইজারা চূড়ান্ত করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এসব পশুর হাট ইজারায় সরকার নির্ধারিত মূল্যের কয়েকগুণ বেশি দর পেয়েছে সংস্থা দুটি।
