সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯২%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

অবৈধ খাটাল করে গরু আমদানি, জড়িতদের বিরুদ্ধে মামলা

জননিরাপত্তা বিভাগের কর্মকর্তার সই নকল করে জাল পত্র ইস্যু করে অবৈধ বিট বা খাটাল স্থাপন করে গরু আমদানি করা হচ্ছে। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে মামলা করা হয়েছে।

লাইভস্টক

জননিরাপত্তা বিভাগের কর্মকর্তার সই নকল করে জাল পত্র ইস্যু করে অবৈধ বিট বা খাটাল স্থাপন করে গরু আমদানি করা হচ্ছে। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈধ পথে আমদানির ক্ষেত্রে সীমান্তের জিরো পয়েন্ট থেকে ভারতীয় ও মিয়ানমারের রাখালেরা গরুর চালান বাংলাদেশি রাখালদের কাছে হস্তান্তর করেন। পরে সেই গরুগুলো বিটে বা খাটালে (সাময়িকভাবে রাখার জায়গা) রাখা হয়। এরপর সরকারি শুল্ক পরিশোধ করে গরু দেশের বিভিন্ন স্থানে নিয়ে যান ব্যবসায়ীরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ক্রমবর্ধমান আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে বর্তমানে দেশীয় খামারিরা দেশের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে গোমাংস ও দুগ্ধ উৎপাদান করছে। এতে খামারিরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। এ বিষয়টি নিশ্চিত করতে বেসরকারি উদ্যোক্তাদের আরও উৎসাহিত করা হচ্ছে।

চোরাই পথে গবাদিপশু দেশে প্রবেশ কঠোরভাবে বন্ধ করা এবং দেশের সীমান্ত এলাকায় গবাদি পশুর বিট বা খাটাল স্থাপন বিগত কয়েক বছর ধরে সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অনুশাসন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

'বিট/খাটাল বন্ধ থাকা সত্ত্বেও কিছু অসাধু ব্যক্তি/ প্রতিষ্ঠান জননিরাপত্তা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তার সই নকল করে জাল/ভুয়া পত্র ইস্যু করে অবৈধ বিট/খাটাল স্থাপন করে স্বার্থ হাসিলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। অতি সম্প্রতি এ সংক্রান্ত কিছু জাল/নকল পত্র জননিরাপত্তা বিভাগের গোচরীভূত হয়েছে। এছাড়া বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) এ বিষয়ে পুরোপরি অবহিত রয়েছে। তারা বিট/খাটাল সংক্রান্ত কোনো স্লিপ ইস্যু করেনি বলে জানিয়েছেন বর্ডার গার্ডের মহাপরিচালক।'

এতে আরও বলা হয়, অসাধু/ প্রতারক চক্রের জাল/ভুয়া পত্র ইস্যুকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণে মামলা দায়ের করা হয়েছে। বিট/খাটাল সংক্রান্ত কোনো বিষয়ে সংশ্লিষ্ট সব ও জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আরএমএম/এমএএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()