সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯২%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

‘বুধু-রবি’ একসঙ্গে কিনলেই পালসার ফ্রি

রংপুরে বুধু আর রবিকে একসঙ্গে কিনলেই পুরস্কার হিসেবে পেয়ে যাবেন পালসার মোটরসাইকেল। বুধু আর রবি রংপুর নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের মীরগঞ্জের তালুক তামপাট এলাকার খামারি রফিকুল ইসলাম সরকারের ফ্রিজিয়ান জাতের গরু।

লাইভস্টক

রংপুরে বুধু আর রবিকে একসঙ্গে কিনলেই পুরস্কার হিসেবে পেয়ে যাবেন পালসার মোটরসাইকেল। বুধু আর রবি রংপুর নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের মীরগঞ্জের তালুক তামপাট এলাকার খামারি রফিকুল ইসলাম সরকারের ফ্রিজিয়ান জাতের গরু।

আসন্ন কোরবানি ঈদ ঘিরে রংপুরের হাট কাঁপাতে চায় এ বিশাল আকৃতির বুধু ও রবি। শুধু তাই নয়, তাদের একসঙ্গে কিনলে পুরস্কার হিসেবে পাওয়া যাবে মোটরসাইকেলও।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ের 'বিগবস' কিনলেই ফ্রি মোটরসাইকেল

সরেজমিনে গিয়ে দেখা যায়, পরম যত্ন নিয়ে বুধু ও রবির পরিচর্যা করছেন মালিক রফিকুল ইসলাম সরকার। গরুর খাদ্যের দিকে খেয়াল রাখার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সজাগ তিনি। এমনকি এই তীব্র গরমে গরুর কষ্টের কথা চিন্তা করে দুটি ফ্যান ও সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থাও করেছেন।

স্থানীয়রা বলছেন, এত বড় গরু এবার কোথাও দেখা যায়নি। মনে হচ্ছে এই গরু দুটিই হবে রংপুরের বাজারে সবচেয়ে বড় গরু। এই গরু দুটিকে এক নজর দেখতে প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে লোকজন ভিড় জমাচ্ছেন রফিকুলের বাড়িতে।

প্রতিবেশী হারুন অর রশিদ বলেন, গরু দুটি অনেক যত্ন করে লালন করেছেন রফিকুল। আশানুরূপ দাম পেলে পরিশ্রম সার্থক হবে এবং উৎসাহ বাড়বে।

আরও পড়ুন: ১৫শ কেজির কালোপাহাড়ের দাম ২৫ লাখ

গরুর মালিক রফিকুল ইসলাম বলেন, বুধু ও রবির জন্ম আমার এখানেই। সপ্তাহের বুধ ও রবিবার জন্ম নিয়েছে বলে আমার মা আদর করে তাদের নাম রেখেছেন বুধু ও রবি। বুধুকে চার বছর ও রবিকে তিন বছর ধরে লালন পালন করে আসছি। কখনও তাদের পরিচর্যা ও খাবারের বিষয়ে অবহেলা করিনি। আশা করছি রবির ওজন হবে ২৫ মণ ও বুধুর ওজন হবে প্রায় ২৬ মণ। বুধু ও রবির দাম ১৫ লাখ করে ৩০ লাখ টাকা। কেউ একসঙ্গে দুটোকে কিনলে একটি পালসার মোটরসাইকেলও পুরস্কার হিসেবে ফ্রি দেওয়া হবে।

জিতু কবীর/জেএস/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()